Vande Bharat Express: বন্দে ভারতের খাবারে এটা কী ভাসছে? সত্যিটা জানলে শিউরে উঠবেন
Vande Bharat Express: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস! একাধিক রুটে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন ছুটছে। এমন একাধিক রুট রয়েছে যেখানে সবসময় লম্বা ওয়েটিং। টিকিট পাওয়া রীতিমত ভাগ্যের! এমন একটি ট্রেনের খাবার নিয়ে বারবার অভিযোগ সামনে আসছে।
রেলের তরফে যাত্রীদের অভিযোগকে গুরত্ব দিয়ে দেখার কথা বলা হলেও সমস্যা মিটছে কই! বন্দে ভারতের (Vande Bharat Express) খাবারে এবার মিলল মরা আরশোলা। ঘটনায় প্রশ্নের মুখে আইআরসিটিসি এবং ভারতীয় রেল (Indian Rail)।

ভোপাল থেকে আগ্রাগামী বন্দে ভারতের এক দম্পত্তির (Vande Bharat passengers) অভিযোগ, ট্রেনে যে খাবার দেওয়া হয় তাতে মরা আরশোলা পড়েছিল। আর সেই খাবারের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন ওই দম্পতি।
আর তা পোস্ট করে তাঁরা লিখছেন, 'গত ১৮-০৬-২৬ তারিখে, আমার কাকা এবং কাকিমা ভোপাল থেকে আগ্রার উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। যে খাবার তাদের দেওয়া হয়েছিল তাতে মরা আরশোলা ভাসছিল''। আর এই পোস্ট করে আইআরসিটিসি (IRCTC)-রেল (Indian Rail) সহ বিভিন্ন পেজে ট্যাগ করেন ওই দম্পত্তি।
Vande Bharat Express: যাত্রীরা করা টুইট দেখুন-
Today on 18-06-24 my Uncle and Aunt were travelling from Bhopal to Agra in Vande Bharat.
— Vidit Varshney (@ViditVarshney1) June 18, 2024
They got "COCKROACH" in their food from @IRCTCofficial. Please take strict action against the vendor and make sure this would not happen again @RailMinIndia @ AshwiniVaishnaw @RailwaySe pic.twitter.com/Gicaw99I17
ট্যাগ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও। সেখানে অবিলম্বে ট্রেনের (Vande Bharat Express) ভেন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা। ইতিমধ্যে এই ঘটনার জন্য আইআরসিটিসি (IRCTC) ক্ষমা চেয়েছে। এবং সার্ভিস প্রোভাইডারকে বড় অংকের পেনাল্টি করা হয়েছে বলেও জানানো হয়েছে রেলের অধিনস্ত এই সংস্থার তরফে। শুধু তাই নয়, অফিসিয়াল এক্সের পেজে আইআরসিটিসি'র দাবি, লজিস্টিক মনিটরিংও আরও জোরদার করা হচ্ছে।
যদিও এই ঘটনা নতুন নয়। গত কয়েক মাসের ব্যবধানে এমন একের পর এক ঘটনা সামনে এসেছে। যেখানে রেলওয়ে ফুড সার্ভিস নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, গত ফেব্রিয়ারি মাসেই এক যাত্রী সোশ্যাল মিডিয়ার( Vande Bharat Express) অভিযোগ করেন, তার খাবারেও মরা আরশোলা ভেসে রয়েছে। দিল্লি থেকে বারাণসী যাচ্ছিল ওই যাত্রী।
এমনকি হাওড়া থেকে ছাড়ে এমন একটিও বন্দে ভারতের যাত্রীরা এমন অভিযোগ জানিয়ে ছিলেন। একের পর এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগ সামনে আসছে। বারবার এই ঘটনা প্রমাণ করে দেয় যে ভারতীয় রেলের যাত্রী পরিষেবা ঠিক কোন পর্যায়ে রয়েছে।












Click it and Unblock the Notifications