Vande Bharat Express: শতাব্দীকে পিছনে ফেলে মাত্র ৪ ঘণ্টাতেই যাত্রা করবে বন্দে ভারত! শুরু ট্রায়াল রান
Vande Bharat Express Train: দেশের অন্যতম আধুনিক ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস! একাধিক সুবিধা এবং গতি, যাত্রীদের নজর কেড়েছে। কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের মধ্যে কিংবা রাজ্যের বাইরে পৌঁছানো সম্ভব হচ্ছে। গতি, সময়ানুবর্তিতা এবং সুযোগ-সুবিধার দিক থেকে বর্তমানে একেবারে শীর্ষে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।
বর্তমানে সারা দেশে ১৪০ টিরও বেশি এই ট্রেন (Vande Bharat Express Train) ছুটছে দেশের একাধিক রুটে। আগামী কয়েকমাসের মধ্যে আরও বেশ কয়েকটি সেমি বুলেটের উদ্বোধন হওয়ার কথা আছে।

- Vande Bharat Express Train: দূরত্ব কমবে এই দুই শহরের মধ্যে
দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দুই শহর বেঙ্গালুরু এবং চেন্নাই। দেশ-বিদেশ থেকে বহু মানুষ কাজে আসেন এই দুই মেট্রো সিটিতে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। শুধু তাই নয়, অটো মোবাইক সেক্টরের হাব হয়ে উঠেছে চেন্নাই। অন্যদিকে বেঙ্গালুরু জুড়ে একাধিক স্টার্ট আপ তৈরি হচ্ছে। অনেকেই বেঙ্গালুরুকে তথ্যপ্রযুক্তির শহর বলে থাকে। কাজের সূত্রে এই দুই শহরের মধ্যে সবসময় যাতায়াত চলে। চেন্নাই থেকে বেঙ্গালুরুর দূরত্ব ৩৬০ কিমি।
এখন এই রুটে যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলে তা সময় নেয় ৪.২৫ ঘণ্টা। সম্প্রতি এই রুটে নতুন স্পিড আপডেট করা হয়েছে! তাতে ২৫ মিনিট সময় অনেকটাই কমে যাবে, অর্থাৎ এখন আপনি চেন্নাই থেকে বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু মাত্র চার ঘন্টায় পৌঁছে যাবেন। সবথেকে বড় ব্যাপার এই রুটে যে শতাব্দী এক্সপ্রেস ট্রেন (Shatabdi Train) চালানো হয় সেটিও ২০ মিনিট কম সময় নেবে।
- Vande Bharat Express Train: কীভাবে সময় বাড়বে জানেন?
গত বছর চেন্নাই-জোলারপেট্টাই রুটে প্রতি ঘণ্টায় ১৩০কিলোমিটার গতি আপগ্রেড করা হয়েছিল।
বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train), শতাব্দী এক্সপ্রেস সহ চার ট্রেনের গতি আপগ্রেড করা হয় বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রানের সময় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল ১৮৩ কিমি। তবে অপারেশনাল স্পিড প্রতি ঘণ্টায় ১৬০ কিমি।
সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের বেঙ্গালুরু ডিভিশন (SWR) বেঙ্গালুরু-জোলারপেট্টাই সেকশনে গতি বাড়াতে বিশেষ ট্রায়াল চালানো হচ্ছে। এই সেকশনে বর্তমানে প্রতি কিমি ১১০ কিমি গতিতে ট্রেন চালানো হয়। যা বেড়ে প্রতি ঘণ্টায় ১৩০ কিমি করা হবে। তবে রেল সুরক্ষা দফতর থেকে এই সংক্রান্ত সবুজ সঙ্কেত মিললেই বাড়ানো হবে গতি।
- Vande Bharat Express Train: চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে
ওই লাইনে সর্বোচ্চ গতিতে ট্রেন (Vande Bharat Express Train) চালানো হচ্ছে। ফলে এই সময় চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে। কোনও যাত্রী যাতে রেল ট্র্যাকে না যায় সেজন্য বার্তা দেওয়া হচ্ছে। প্লাটফর্মগুলিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications