Vande Bharat Express Train: মহাকুম্ভ মিটলেই 'ছুটবে' কাশ্মীরের বন্দে ভারত এক্সপ্রেস? সামনে আসল বড় আপডেট

Vande Bharat Express Train to Kashmir: কাশ্মীর যাওয়ার প্ল্যান করছেন? তাহলে দারুণ খবর। মহাকুম্ভ মেলা (maha Kumbha) 2025 একেবারে শেষ পর্যায়ে। আর তা সম্পূর্ণ ভাবে শেষ হলেই কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়ে যাবে, এমনটাই ইঙ্গিত ভারতীয় রেলের তরফে। দীর্ঘ সময় ধরে এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন সে রাজ্যের মানুষ। এমনকী পর্যটকরাও অপেক্ষা করছেন নয়া এই ট্রেনে বরফেরর মধ্য দিয়ে রোমহর্ষক একটা যাত্রার জন্য।

ঠান্ডা আবহাওয়াতেও যাতে এই ট্রেনকে ভূস্বর্গে চালানো যায় সে কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এই ট্রেনের উদ্বোধন হয়ে গেলে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত দেশের মাটিতে নির্মিত প্রথম 'সেমি বুলেটে' (Vande Bharat Express Train to Kashmir) চোখের পলকে যাত্রা করা যাবে। যা খবর, মহাকুম্ভ আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এরপরেই এই রুটে বন্দে ভারতের উদ্বোধন নিয়ে রেল ময়দানে নামবে বলে খবর।

vande bharat

প্রথম পর্যায়ে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা (SVDK) থেকে শ্রীনগর পর্যন্ত চলবে। এরপরে জম্মু-তা-উই পর্যন্ত বাড়ানো হবে। ট্রেন দেখভাল সহ সমস্ত দায়িত্ব নর্দান রেলওয়ের (NR) কাঁধে থাকবে বলে জানা যাচ্ছে।

  • Vande Bharat Express Train to Kashmir: নয়া ট্রেনে থাকবে একাধিক সুবিধা

একেবারে কাশ্মীরের জন্যেই নয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে (Vande Bharat Express Train to Kashmir) তৈরি করা হয়েছে। অন্যান্য ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে ঠান্ডার সময় কাশ্মীরের তাপমাত্রা শূন্যের নীচে নেমে যায়। সেই সময় কার্যত ট্রেন চালানো সেখানে সম্ভব হয়না। সেদিকে তাকিয়ে নয়া এই ট্রেনে 'এন্টি ফ্রিজিং' প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। নয়া এই প্রযুক্তি'তে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বন্দে ভার‍ত এক্সপ্রেসেকে দৌড়তে সাহায্য করবে।

এছাড়াও কুয়াশা কিংবা বরফ জমে গিয়ে অনেক সময় বাঁধার মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। সেই সমস্যা মেটাতে ড্রাইভার কেবিনে হিটেড উইন্ডশীল্ডের সুবিধা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, প্রবল ঠাণ্ডাতেও যাতে জল না জমে যায় ট্রেনের সেজন্য সেমি বুলেটে যেমন হিটার দেওয়া হয়েছে।

বায়ো টয়লেটেও আছে হিটিং সিস্টেমের সুবিধা। যাত্রী ও কর্মচারীদের আরামদায়ক ভ্রমণের জন্য উন্নত হিটিং সিস্টেমের ব্যবস্থা থাকবে। অনেকেই বলছেন, সুইজারল্যান্ডের ছোঁয়া এবার মিলবে কাশ্মীরেও। সেখানেও যেমন বরফের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যায় তেমনই জম্মু-কাশ্মীরেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train to Kashmir)। একেবারে বরফের মধ্যে দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+