Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Express: শ্রীনগর মাত্র তিন ঘণ্টায়, অপেক্ষা শুধুই শনিবারের! এরপরেই কাশ্মীরে ছুটবে বন্দে ভারত

Vande Bharat Express Train: অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে। কাশ্মীরে বরফের মধ্যে দিয়েই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। শুধু তাই নয়, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা মাত্র তিন ঘন্টাতেই করা যাবে। দীর্ঘ সময় ধরে উধমপুর-শ্রীনগর-বারামুলা (USBRL) রেল প্রকল্পের কাজ চলেছে। যা খবর, বিশ্বের সবথেকে উঁচু রেলপথ ধরে ছুটবে দেশের প্রথম সেমি বুলেট। রেল আধিকারিকরা বলছেন, জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতে যাত্রায় সময় কয়েক ঘন্টা বেঁচে যাবে।

এখন এই পথে যদি গাড়িতে যান তাহলে সময় লেগে যায় অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা। প্রাথমিক ভাবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। বর্তমানে শ্রীনগর থেকে উপত্যকায় সাঙ্গলদান পর্যন্ত ট্রেন চলাচল করে। এখন সাঙ্গলদান থেকে কাটরা পর্যন্ত রেললাইন চালু হওয়ার পর এই ট্রেনগুলি কাটরা পর্যন্ত চালানো যাবে, এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: ১৯ এপ্রিল উদ্বোধন করবেন মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দফায় দফায় পরীক্ষা শেষে এবার উদ্বোধনের পালা। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল শনিবার উধমপুর পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আকাশপথে বিশ্বের সবথেকে উঁচু রেল ব্রিজ চেনাব রেল ব্রিজ পরিদর্শন করবেন। শুধু তাই নয়, ব্রিজটির উদ্বোধনেরও কথা আছে প্রধানমন্ত্রীর।

এরপর কাটরা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন তিনি করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। শোনা যাচ্ছে ওই রুটে বন্দে ভারতে প্রথম যাত্রা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Take a Poll

Vande Bharat Express Train: ট্রেনের ট্রায়াল রান সম্পূর্ণ

জম্মু-কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) প্রাথমিকভাবে কাটরা থেকে চলাচল করবে। জম্মু রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ চলছে। স্টেশন সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। রেল আধিকারিক জানিয়েছেন, গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই এই রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে। এমনকী দফায় দফায় কাটরা-বারামুল্লা রুটে বন্দে ভারতের সফল ট্রায়াল রানও করা হয়েছে। দফায় দফায় একাধিক সমীক্ষা চালানোর পর অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে কাশ্মীরের বুকে ছুটবে নয়া এই সেমি বুলেট। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+