Vande Bharat Express: মাত্র ১৬৬০ টাকায় শ্রী মাতা বৈষ্ণদেবী পৌঁছে দেবে বন্দে ভারত! শুরু হচ্ছে এই রাজ্য থেকেই
Vande Bharat Express Train: দীর্ঘ সময় ধরে কাশ্মীরের বুকে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে জোর চর্চা ছিল। এমনকী আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শ্রী মাতা বৈষ্ণদেবী থেকে কাশ্মীর পর্যন্ত এই ট্রেনের উদ্বোধনের কথা ছিল। কিন্তু সেই তারিকঝ ফের একবার পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এখন বৈষ্ণদেবী (Vaishno Devi Dham Vande Bharat Express) যাওয়ার জন্য দিল্লি থেকে জম্মু পর্যন্ত দুটি বন্দে ভারত (Delhi to Vaishno Devi Train) চলছে বলে দাবি এক সংবাদমাধ্যমের
এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর ঘুরতে যাওয়া কিংবা বৈষ্ণোদেবীতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই রুটে অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে। টিকিটের সমস্ত দাম সহ কীভাবে কোথায় টিকিট পাবেন সবটাই রইল প্রতিবেদনে-

Vande Bharat Express Train: নয়া বন্দে ভারতে বৈষ্ণদেবী দর্শন
22439 বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬টায় নয়াদিল্লি থেকে ছাড়বে। দীর্ঘ পথ পেরিয়ে দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশনে পৌঁছবে। মাত্র আট ঘণ্টায় দীর্ঘ পথ পেরিয়ে ট্রেনটি গন্তব্যে পৌছে দেবে। বুধবার ছাড়া প্রত্যেকদিনই চলবে দেশের মাটিতে তৈরি প্রথম এই সেমি বুলেট। একই ভাবে 22477 বিকেল ৩ টে'র সময় ছাড়বে এবং ১১ টা বেজে ২০ মিনিটে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা স্টেশনে পৌঁছে দেবে। এক্ষেত্রে সময় লাগবে ৮ ঘণ্টা ২০মিনিট।
Vande Bharat Express Train: ফেরার সময় কি হবে
শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা থেকে বন্দে ভারত এক্সপ্রেস 22440 বুধবার ছাড়া প্রতিদিন ২ টো বেজে ৫৫ মিনিটে ছাড়বে। রাত ১১ টার সময় নয়া দিল্লি পৌঁছে যাবে। ফেরার সময় এই ট্রেনের সময় লাগবে মাত্র আট ঘণ্টা পাঁচ মিনিট। ২২৪৭৮ প্রতিদিন ভোর ৫ টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে। এবং ছেদুপুর ২:০০ টায় নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছবে। ট্রেনটি যাত্রা করতে সাড়ে আট ঘন্টা সময় নেয়।
Vande Bharat Express Train: কত টাকা ভাড়া?
বন্দে ভারত এক্সপ্রেস- ২২৪৩৯: এসি চেয়ার কার (সিসি) ভাড়া ১৬৬৫ টাকা। যেখানে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ৩০৫৫ টাকা।
বন্দে ভারত এক্সপ্রেস- ২২৪৭৭: এসি চেয়ার কার (সিসি) ভাড়া ১৬১০ টাকা। যেখানে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ৩০০৫ টাকা।
Vande Bharat Express Train: কোন কোন স্টেশনে দাঁড়াতে পারে?
বন্দে ভারত এক্সপ্রেস দিল্লির পরে আম্বালা, লুধিয়ানা, পাঠানকোট। জম্মু তা ওয়াই স্টেশনে স্টপেজ দিতে পারে। শেষ এবং প্রান্তিক স্টেশন হবে শ্রী মাতা বৈষ্ণদেবী অর্থাৎ কাটরা। অন্যদিকে দেশের প্রথম সেমি বুলেট ফেরার সময় অর্থাৎ শ্রী মাতা বৈষ্ণ দেবী কাটরা স্টেশনের পর প্রথমে জম্মু তাওয়াই, পাঠানকোট, লুধিয়ানা, আম্বালায় স্টপেজ দেবে। এবং শেষে দিল্লি স্টেশনে এই 'বুলেট' পৌঁছবে।












Click it and Unblock the Notifications