Vande Bharat: লখনউ পর্যন্ত স্পেশাল বন্দে ভারত চালাবে রেল, ছাড়বে ২ টো ১৫ মিনিটে! ভাড়া মাত্র ১৭৮০ টাকা
Vande Bharat Express Train: যাত্রীদের জন্য দারুণ খবর। বিশেষ করে রাজধানী লখনউ এবং বিহারের চাপড়ার মধ্যে যে সমস্ত যাত্রীরা যাত্রা করে থাকেন তাদের জন্য দারুন খবর। এই দুই শহরের মধ্যেই ছুটবে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন নম্বর 02270/02269 সেমি বুলেট ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয় দিনই চলবে।
এতে এই রুটে যাত্রীদের দারুণ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই রুটে রেলের (Indian Rail) তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে 'সেমি বুলেটে'র (Vande Bharat Express Train) বিস্তারিত রুট সহ যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Vande Bharat Express Train: কতদিন চলবে স্পেশাল বন্দে ভারত
উত্তর রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর 02270 লখনউ থেকে আগামী ২৭ মার্চ ২০২৫ সাল থেকে চালু হবে। যা চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার ট্রেনটি (Vande Bharat Express Train) বাতিল থাকবে। একই ভাবে ট্রেন নম্বর 022269 বদন ভারত এক্সপ্রেস ট্রেনটি চাপড়া থেকে আগামী ২৭ মার্চ থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত চালানো হবে।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি মোট ২৭টি ট্রিপ করবে৷ শুধু তাই নয়, একাধিক স্টপেজও দেবে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেনটি লখনউ এবং চাপড়ার মধ্যে সুলতানপুর জংশন, বারাণসী জংশন, গাজিপুর সিটি এবং সুরেমানপুর স্টেশনে থামবে।
Vande Bharat Express Train: টাইম টেবিল
এই স্পেশাল বন্দে ভারত ট্রেনে (Vande Bharat Express Train) যাত্রীরা চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের সুবিধা পাবেন গ্রাহকরা। লখনউ এবং বিহারের চাপড়ার মধ্যে যে ট্রেনটি চলবে সেটির টাইমটেবিল দেওয়া হয়েছে। সেই অনুযায়ী লখনউ থেকে এই ট্রেন ২ টো ১৫ মিনিটে ছাড়বে। সাড়ে ৯ টায় চাপড়া পৌঁছে দেবে। একই ভাবে বিহারের চাপড়া জংশন থেকে ১১ টার সময় ছাড়বে এবং সাড়ে ৬ টায় লখনউ পৌঁছে দেবে এই ট্রেন।
It is notified for the information of passengers that, Railways have decided to run the 02270/02269 Lucknow-Chhapra Jn.-Lucknow (6 days a week, except Tuesday) Reserved Vande Bharat Special Train as per the details given below:- pic.twitter.com/5tG724RpWO
— Northern Railway (@RailwayNorthern) March 25, 2025
Vande Bharat Express Train: কত টাকা ভাড়া?
আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, লখনউ থেকে চাপড়া যেতে চেয়ারকারে ভাড়া পড়বে ১৭৮০ টাকা। অন্যদিকে এক্সিকিটিভ ক্লাসে ভাড়া পড়বে ৩১২৫ টাকা। জানা যাচ্ছে, এই ট্রেনে (Vande Bharat Express Train) আপনি খাবার কিনে খেতে পারবেন। আগে থেকে টাকা দিয়ে বুকিং করার কোনও প্রয়োজন পড়বে না। গত্য কয়েকদিন আগেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে বন্দেভারতে যাত্রীরা এখন থেকে চিপস, বিস্কিট কিনে খেতে পারবেন। আর তা আইআরসিটিসির কর্মীরাই বিক্রি করবেন যাত্রীদের কাছে।












Click it and Unblock the Notifications