Valentine's Day: প্রেম দিবসের ভা‌লোবাসার মধ্যে রয়েছে মজার উপাদানও, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

ক্যালেন্ডারের পাতা বলছে বুধবার ভ্যালেন্টাইন্স ডে। প্রেম দিবসে ভালোবাসার উষ্ণতায় সামিল গোটা বিশ্ব। বিশ্বায়নের যুগে বছরের দিবস গুলির তালিকায় স্থায়ী জায়গা করে নিয়ে নিয়েছে ভ্যালেন্টাইন্স ডে-ও। কিন্তু যারা সিঙ্গল, তারা কী করছেন এই দিনে? প্রেমিক বা প্রেমিকা বিহীনরা কি্ন্তু কোনও অংশে কম যান না। গোলাপ, গিউফ তাদের হাতে নাইবা থাকল।

সিঙ্গল মানুষরা নয় একটু অন্যভাবেই কাটালেন এই দিনটা। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে। দিন ভর সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাবে মিমের ছড়াছড়ি। তাতে কোথাও মজা করা হয়েছে আবার কোথাও মজার ছলেই সিরিয়াস বার্তা দেওয়া হয়েছে।

Valentines Day 2024

একটি মিমে দেখানো হয়েছে, একজন দায়বদ্ধ(কমিটেড) মানুষ বলছেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অন্য একজন সিঙ্গল মানুষ বলছেন, হ্যাপি ওয়েডনেস ডে। অন্যদিকে, আরও একটি মিমে দেখানো হয়েছেন, একজন সিঙ্গল মানুষকে প্রশ্ন করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে-তে প্ল্যান কী? সে তখন ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের মনোজ বাজপেয়ী অভিনীত চরিত্রটির একটি অভিব্যক্তি দেখাচ্ছে।

অন্য একটি মিমে আবার একজন নিজের কাজকেই ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন। অর্থ্যাত এমন দিনে কাজই যে সঙ্গী তা বোঝাতে চেয়েছেন।

বিয়ের আগে অনেকেই বলেন - রোজ আর রেড, স্কাই ইজ ব্লু, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ। বিয়ের পর এই কবিতায় কিছুটা বদল আসে। রোজ আর ডেড, আই হ্যাভ ব্লু, ডোন্ট ইট মাই হেড, পরে মর তু...।


ভ্যালেন্টাইন্স ডে কিছু দিন আগে একটি গিফট শপে এক উকিলকে দেখা গেল। তিনি ২০-২৫টি কার্ড কিনেছেন। প্রতিটায় লিখছেন, হাই ডার্লিং আমাকে চিনতে পারছ। তোমার প্রেমিক। কৌতুহল থেকে একজন জিজ্ঞেস করছেন, এতজনকে কেন লিখছেন একই কথা। উকিল বলেন, এই কার্ড আশেপাশে পাড়ায় যাবে।তার কিছুদিনের মাথায় আমার হাতে বিবাহ বিচ্ছেদের মামলা আসবে। ব্যবসার জন্য এটুকু করতেই হয়!

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে অনেকের অনেক খরচও হয়। তাই একজন সঙ্গীবিহীন মানুষ মজা করে বলেছেন একা থাকলে এই সপ্তাহে অনেক খরচ বেঁচে যায়। কেউ একজন এই দিনটিকে মজা করে হ্যাপি বজরং দল ডে লিখেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পার্ক থেকে হঠাৎ করেই যুগলরা দৌড়ে পালিয়ে যাচ্ছেন। পরে দেখা দেল বজরং দলের সদস্যরা আসছেন।


অতি-ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও বর্ধিত হয়েছে বিক্রি, বিভিন্ন সংগঠনগুলি যারা গত কয়েক বছরে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের বিরুদ্ধে প্রচার চালালেও ভারতে প্রেম দিবসের জনপ্রিয়তা ক্রমেই উর্ধ্বমুখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+