অবশেষে ৫মাস পর পুনরায় খুলছে কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দির, করোনা আবহে রয়েছে কিছু বিশেষ শর্ত
অবশেষে ৫মাস পর পুনরায় খুলছে কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দির, করোনা আবহে রয়েছে কিছু বিশেষ শর্ত
প্রায় ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ভক্তদের ডাকেই ফের খুলছে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দির। করোনার প্রাদুর্ভাবের জেরে সারা বিশ্বেই যখন লাফিয়ে বাড়তে শুরু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা তখন ভগবানও ভক্তদের এই প্রাণঘাতী ভাইরাসের থেকে রক্ষা করতে একরকম ব্যর্থই হন। তাই গত ১৮ই মার্চ থেকেই বন্ধ ছিল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুট পাহাড়ের বৈষ্ণব দেবীর মাজার। শনিবার পুনরায় খুলতে চলেছে মন্দির, এমনটাই জানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা।

এদিন শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রীন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ কুমার জানান, রবিবার থেকে এই তীর্থ ক্ষেত্রটি ফের শুরু হবে। প্রথম সপ্তাহে প্রতিদিন ২,০০০ তীর্থযাত্রীর এই মন্দিরে প্রবেশাধিকার থাকবে। যার মধ্যে থাকবে খোদ জম্মু ও কাশ্মীরের ১৯০০ জন ভক্ত এবং বাকি ১০০জন থাকবে বাইরের। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে করোনাকালীন বিধিনিষেধের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে কিছু সতর্কতামূলক ব্যবস্থাও। যাত্রীদের রেজিষ্ট্রেশন কাউন্টারে সমাবেশ এড়াতে চালু করা হয়েছে অনলাইন রেজিষ্ট্রেশন। তীর্থযাত্রীদের তাদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল থাকা বাধ্যতামূলক। পাশাপাশি,থার্মাল স্ক্যানিং-এর পর মাস্ক, ফেস শিল্ড থাকলেই যাত্রীরা মন্দিরে প্রবেশাধিকার পাবেন বলেও জানান মন্দির কমিটির প্রধান। এছাড়াও, গর্ভবতী মহিলা, ১০ বছরের কম বয়সী শিশু ও ষাটোর্ধ বয়স্কদের ও মন্দিরে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications