ফের ভূস্বর্গে রাজনৈতিক উত্তাপ, মেহবুবা মুফতি সহ ৭ প্রাক্তন বিধায়ককে সরকারি বাংলো খালি করার নির্দেশ
ফের ভূস্বর্গে রাজনৈতিক উত্তাপ, মেহবুবা মুফতি সহ ৭ প্রাক্তন বিধায়ককে সরকারি বাংলো খালি করার নির্দেশ
জম্মু ও কাশ্মীরের নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সহ ৭ জন প্রাক্তন বিধায়ককে সরকারি বাংলো খালি করার নোটিস পাঠানো হয়েছে। অবিলম্বে তাঁদের সরকারি বাড়ি খালি করতে বলা হয়েছে। তার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তাঁদের।

দক্ষিণ কাশ্মীরের খানালবাগ এলাকায় সরকারি বাংলোয় থাকেন মেহেবুবা মুফতি। রবিবার সকালেই অনন্তনাগের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেহেবুবা মুফতি সহ ৭ প্রাক্তন বিধায়ককে বাংলো খালি করার নির্দেশ পাঠিয়েছেন অনন্ত নােগর ডেপুটি কমিশনার। মেহবুবা মুফতি ছাড়াও যাঁদের সরকারি বাংলো খালি করার নোটিস পাঠানো হয়েছে সেই তালিকায় রয়েছে প্রাক্তন বিধায়ক মহম্মদ আলতাফ ওয়ানি। আবদুল রহিম রাঠোর, আবদুল মজিদ ভাট, আলতাফ শাহ, আবদুল কবীর পাঠান এছাড়া বসির শাহ এবং চৌধুরী নিজামউদ্দিন।
রীতিমত হুমকি দিয়েই এই নোটিস পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সরকারি বাংলো খালি না করলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। এই নোটিস প্রাপ্তির কয়েক ঘণ্টা আগেই কাশ্মীরে পিডিপির যুব সমাবেশে বিজেপিকে এক প্রকার তুলোধনা করেছেন মেহেবুবা মুফতি। তিনি অভিযোগ করেছেন কাতারে কাতাকে সেনা মোতায়েন করেও কাশ্মীর সমস্যা মেটাতে পারছে না বিজেপি সরকার। যখন পাকিস্তান কাশ্মীরে হামলা চালায় তখন ভারতীয় ফৌজ এগিয়ে এসে প্রতিরোধ করে না। কাশ্মীরের মানুষ প্রতিরোধ করে। তাঁদের হাতে অস্ত্র নেই তার পরেও তারা পাকিস্তানের মোকাবিলা করে চলেছে বলে দাবি করেছেন মুফতি।
তিনি দাবি করেছেন সংবিধান কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেছে। কিন্তু বিজেপি সেই সংবিধানকেই ধ্বংস করে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি। এখনও পর্যন্ত মোদী সরকার কাশ্মীর সমস্যার সমাধান করে উঠতে পারেনি। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই কাশ্মীরে ভোট করানোর পরিকল্পনা করছে মোদী সরকার। কিন্তু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না েদওয়া পর্যন্ত তিনি কোনও ভোটে প্রার্থী হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেবুবা মুফতি। ভোট বয়কটের ডাক দিয়েছেন তিনি। মোদী সরকারের ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ অসহযোগিতা করার বার্তা দিয়েিছলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীরের বিশেষ অধিকারী প্রত্যাহার করার পর মোদী সরকার দীর্ঘদিন মেহেবুবা মুফতিকে গৃহবন্দী করে রেখেছিল।












Click it and Unblock the Notifications