Uttarkashi Tunnel Collapse: অন্ধকার টানেলে ১৪ দিন, কীভাবে সময় কাটাচ্ছেন ৪১ জন শ্রমিক
টানেলের অন্ধকূপের মধ্যে প্রায় ১৪ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। প্রথম ৯ দিন তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। শুকনো খাবার খেতে হয়েছে। ১০ দিনের মাথায় জুটেেছ গরম কাবার। সূর্যের আলো যেখােন পৌঁছয়না সেখানে হেডলইটে ভরসা করে রয়েছেন তাঁরা।
অখণ্ড অবসর সময় কাটাচ্ছেন তাঁরা। যাঁদের শ্রম না হলে একদিন চলে না। তাঁরা টানেলের সেই অন্ধকূপের মধ্যে অখণ্ড অবসর কাটাচ্ছেন। কিন্তু সেই অখণ্ড অবসর তাঁদের একেবারেই কাম্য নয়। এই অবসর তাঁদের কাছে অভিশাপের মতো। তারপরেও ধৈর্য ধরে সেখানে থাকতে হচ্ছে আলোয় ফেরার আশায়।

এই ১৪ দিন ধরে তাঁরা কীভাবে সময় কাটাচ্ছেন তা জানলে অবাক হবেন। তাস আর চোর পুলিশ খেলা এই নিয়েই নিজেদের ভুলিয়ে রেখেছেন সেখানে আটকে থাকা ৪১ জন শ্রমিক। গত পরশু অর্থাৎ মঙ্গলবার প্রথম সেখানে আটকে থাকা শ্রমিকদের ভিডিও দেখা গিয়েছিল। তাঁদের সঙ্গে ওয়াকি টকিতে কথাও বলা হয়েছে। গরম খাবার দেওয়া হয়েছে।
টানেলের মধ্যে যাতে মানসিক স্বাস্থ্য তাঁদের ভালো থাকে সেকারণে তাঁদের যোগা করতে পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে হাঁটাচলা করার পরামর্শও দেওয়া হয়েছে। সময় কাটাতে চোরপুলিশ খেলছেন তাঁরা। সেই সঙ্গে চলছে তাস খেলা যাকে বলা হয় তিন পাত্তি। এই করেই নিজেদের ভুলিয়ে রেখেছেন শ্রমিকরা।
এখনও তাঁদের কাছে পৌঁছতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লেগে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অত্যন্ত সন্তর্পণে কাজ করছে ড্রিল মেসিন। শেষবেলায় এসে যাতে তরী না ডোবে সেকারণে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। নিকটবর্তী হেলথ সেন্টারে ৪১টি বেড তৈরি করা হয়েছে। যাতে টানেল থেকে বের করার সঙ্গে সঙ্গে তাঁদের চিকিৎসা করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications