Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Collapse: ননস্টপ ছুটল একের পর এক মালগাড়ি! শ্রমিকদের উদ্ধারে রেলের কীর্তি শিহরণ জাগাবে

Uttarkashi Tunnel Collapse: প্রায় ১৭ দিন পর আশার আলো দেখা গিয়েছে। সম্ভবত আজ মঙ্গলবারই উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করা সম্ভব হবে। তবে সময় যত গড়াচ্ছে আটকে থাকা শ্রমিকদের পরিবারে বাড়ছে উৎকণ্ঠা, চিন্তা। তবে যা খবর, তাতে টানেলের মধ্যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের সমস্ত এজেন্সি একেবারে যৌথ ভাবে টানেলের মধ্যে শ্রমিকদের উদ্ধারে (Uttarkashi Tunnel Collapse) কাজ করছে বলে খবর।

Uttarkashi Tunnel Collapse

Uttarkashi Tunnel Collapse: অপারেশনে নেমে পড়ে রেল

তবে জানেন বিশাল এই অপারেশনে (Uttarkashi Tunnel Collapse) বড় ভূমিকা রয়েছে ভারতীয় রেলের। বিশেষ করে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে যখন ৪১ জন শ্রমিক আটকে পড়েন সেই সময় সবার আগে ভারতীয় রেলকে উদ্ধারের জন্যে ডাকা হয়। আর এরপরেই কার্যত নীরবে অপারেশনে নেমে পড়ে রেল আধিকারি থেকে শুরু করে কর্মীরা। কীভাবে অপারেশন সম্ভব হবে সেই প্ল্যান তৈরি হয়ে যায়। এমনটাই টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Uttarkashi Tunnel Collapse: ননস্টপ মালগাড়ী চালিয়েছে রেল

জানা যায়, ড্রিলিং সুরঞ্জাম (Drilling Equipment) উত্তরকাশীতে পৌঁছে দিতে একেবারে ননস্টপ মালগাড়ী চালিয়েছে রেল। ওডিশার (Odisha) সম্বলপুর জংশন (Sambalpur Junction) থেকে সমস্ত সরঞ্জাম দ্রুততার সঙ্গে ঋষিকেশ রেলওয়ে স্টেশনে (Rishikesh railway station) পৌঁছে দিয়েছে রেল। আর সেই সমস্ত সরঞ্জাম পৌঁছানো মাত্রই শুরু হয় রেলের তরফে ড্রিলিংয়ের (Uttarkashi Tunnel Collapse) কাজ।

Uttarkashi Tunnel Collapse: খুব একটা সহজ ছিল না

যদিও দ্রুত সরঞ্জাম (Uttarkashi Tunnel Collapse) পৌঁছে দেওয়া খুব একটা সহজ ছিল না। ভারী যন্ত্রপাতি নিয়ে প্রায় ১৬৫০ কিমি যাত্রা করতে হয়েছে। দ্রুত যাতে এই মালগাড়িগুলিকে পাশ করিয়ে দেওয়া হয় সেজন্যে রেলমন্ত্রকের তরফে ছয়টি ডিভিশনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হয়। East Coast Railway, South Eastern Railway, South East Central Railway, West Central Railway, North Central Railway এবং Northern Railway-এর সঙ্গে যোগাযোগ রাখে রেল। ফলে খুব সহজেই মালগাড়ি পৌঁছে যায় নির্দিষ্ট স্টেশনে।

Uttarkashi Tunnel Collapse: কী বলছেন রেল আধিকারিক

এদিন সাংবাদিক বৈঠকে Lieutenant General (Retd.) Syed Ata Hasnain, সদস্য, NDMA জানিয়েছেন, উত্তরকাশীতে রেলের কাছে প্রথম সাহায্য চাওয়া হয়। কারণে এমন টানেল তৈরি কিংবা খনন কাজের বিষয়ে রেলের অভিজ্ঞতা বেশি। এক্ষেত্রে জম্মু-কাশ্মীরে রেল লাইন তৈরির উদাহরণ দেন ওই আধিকারিক। ফলে এই কাজের জন্যে রেলের সরঞ্জামের প্রসঙ্গেও কথাও বলেন Syed Ata Hasnain।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+