২৪ ঘণ্টার মধ্যেই তাঁর শূন্যস্থান পূরণ, উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হলেন তিরথ সিং রাওয়াত

রাজ্যের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝে পদত্যাগ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবি রানি মৌর্যকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি৷ আর এর একদিনের মধ্যেই উত্তরাখণ্ডের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিরথ সিং রাওয়াত। ৫৬ বছরের তিরথ বিজেপির সাংসদ৷ বিভিন্ন সময়ে বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি৷ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তরাখণ্ড রাজ্য় বিজেপির সভাপতি ছিলেন৷ রয়েছে বিধায়ক পদে কাজ করার অভিজ্ঞতাও৷

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হলেন তিরথ সিং রাওয়াত

ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করার পরই তাঁর উত্তরসূরি কে হবেন, তাই নিয়ে শুরু হয় জল্পনা৷ তিরথ সিং রাওয়াত ছাড়াও দৌড়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং উত্তরাখণ্ড মন্ত্রিসভার সদস্য ধন সিং রাওয়াত৷ রাজনৈতিক মহলের বক্তব্য, সোমবার রাওয়াতের দিল্লি সফরের পরেই তাঁর পদত্যাগ একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল৷ সোমবার দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা-অমিত শাহদের সঙ্গে বৈঠক করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷

সূত্রের খবর, দলের অন্দরেই রাওয়াতের বিরুদ্ধে ক্ষোভ জমছিল৷ রাওয়াতের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে অভিযোগ করেছিলেন রাওয়াত-বিরোধী বিজেপির রাজ্য নেতারা৷ তাঁদের মতে, মুখ্যমন্ত্রী হিসেবে রাওয়াত অসফল৷ হিমবাহ ভেঙে চামোলিতে দুর্ঘটনা ঘটা এবং পরবর্তী পদক্ষেপে অখুশি উত্তরাখণ্ডের বিজেপি নেতারা৷ তাঁদের মতে, এর প্রভাব পড়তে পারে আগামী বছরের বিধানসভা নির্বাচনে৷ মঙ্গলবার পদত্যাগ করে এমন যাবতীয় জল্পনায় নিজেই সিলমোহর দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+