Uttarakhand News: নিষিদ্ধ হতে চলেছে বহুবিবাহ, ইউনিফর্ম সিভিল কোডের খসড়ায় আর কী রয়েছে জেনে নিন
ইউনিয়ন সিভিল কোডের খসড়া তৈরি করে ফেলেছে উত্তরাখণ্ড সরকার। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির কাছে সেই খসড়া জমা দিয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি। কী রয়েছে সেই খসড়া রিপোর্টে।
সূত্রের খবর সেই খসড়া রিপোর্টে বহু বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে। শুধু তাই নয় লিভ ইন রিলেশনশিপে যাঁরা রয়েছেন তাঁদেরও সেই সম্পর্ক প্রকাশ্যে জানাতে হবে। অর্থাৎ আইনত জানাতে হবে তাঁরা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। তাতে দুই পক্ষেই সমানাধিকার থাকবে। এবং এটি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে খসড়ায়।

খসড়া ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডে উল্লেখ করা হয়েছে আরও একাধিক জিনিস। তার মধ্যে রয়েেছ বিয়ের বয়স। মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের নীচে বিবাহ িনষিদ্ধ করা হয়েছে। আর ছেলেদের বিয়ের বয়স ২১ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
শুধু বিয়ের বয়সের সীমা বেঁধে দেওয়াই নয় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একাধিক িবধি কার্যকর করতে বলা হয়েছে। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ই সমান কারণে বিচ্ছেেদর আবেদন করতে পারেন। সেই সঙ্গে বহু বিবাহকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
আর মা-বাবার উত্তরাধিকারী বা সম্পত্তির জন্য একা ছেলেরাই নন মেয়েরাও সমান ভাবে যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই খসড়ে থেকে বাদ দেওয়া হয়েছে তপশিলি জাতিদের। তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। উত্তরাখণ্ডের বহু বিবাহ এবং বাল্যবিবাহ একটি বড় সমস্যা। সেই সঙ্গে ছেলে মেয়ের ভেদাভেদ প্রকট রয়েছে সমাজে। তা দূর করতেই খসড়ায় এই নিয়ম গুলি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ধামির কাছে এর রিপোর্ট পৌঁছে গিয়েছে। তারপরেই তা নিয়ে বিধানসভায় আলোচনা হবে। তার জন্য ফেব্রুয়ারির ৫-৮ তারিখ পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মনে করা হচ্ছে এই অধিবেশনেই এই খসড়া ইউসিসি পাস করানো হবে। শনিবারেই মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া প্রস্তাব পাস করানো হতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications