Uttarakhand Avalanch: ভয়াবহ তুষারধসে চার জনের মৃত্যু! নিখোঁজ বহু, নজর রাখছেন মোদী
Uttarakhand Avalanch: উত্তরাখন্ডের চামোলিতে ভয়াবহ তুষারধসের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত পাঁচজনের খোঁজ মিলছে না বলেই খবর। তাঁদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় বাহিনী। যদিও ভয়াবহ বিপর্যয়ের মধ্যে থেকে এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেই খবর।
গোটা পরিস্থিতির (Uttarakhand Avalanch) উপর নজর রাখছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ঘটনার পরেই বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে বসেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন ধামী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই সংক্রান্ত যাবতীয় আপডেট দিয়েছেন বলেও জানা যাচ্ছে। পিএমও'র দফতরও গোটা উদ্ধারকাজের উপর নজর রাখছেন।

- Uttarakhand Avalanch: আশঙ্কাজনক একাধিক
ভয়াবহ তুষারধসের (Uttarakhand Avalanch) ঘটনায় গুরুতর আহত বহু শ্রমিক। তাদর স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। চিকিৎসা চলছে ITBP ক্যাম্পেও (Indo-Tibetan Border Police)। বেশ কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংক্রান্ত আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। যা খবর, শ্রমিকরা প্রায় ৭ ফুট বরফের স্তুপে আটকে পড়ে। উদ্ধারকাজে সবথেকে বড় চ্যালেঞ্জ হল সেখানকার আবহাওয়া। একদিকে বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত, রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাহিনীকে। এমনকী নেটওয়ার্কের অবস্থাও খারাপ। কাজ করছে না বিভিন্ন যোগাযোগের মাধ্যম। যদিও এর মধ্যেই নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চলছে খোঁজ।
- Uttarakhand Avalanch: ভয়াবহ তুষারধসের ঘটনা
বলে রাখা প্রয়োজন, শুক্রবার সকালে বিআরও শিবিরে ভয়াবহ তুষারধসের (Uttarakhand Avalanch) ঘটনা ঘটে। আর তাতে অন্তত ৫৫ জন শ্রমিক বরফের নিচে চাপা পড়েন। সমস্ত শ্রমিক ওই এলাকায় রাস্তা তৈরির কাজে ছিলেন। অতর্কিতেই এই ধস নামে। আটকে পড়েন শ্রমিকরা। ঘটনার চরম আবহাওয়া সত্ত্বেও, ভারতীয় সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে রাতভর অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করছে। উদ্ধারকৃতদের দ্রুত মানা সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications