Uttarakhand Accident: ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে খাদে টেম্পো! কমপক্ষে ১২ জনের মৃত্যু
Uttarakhand Accident: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা। রুদ্রপ্রয়াগে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে একটি টেম্পো খাদে পড়ে গেলে কমপক্ষে বারোজনের মৃত্যু হয়েছে। সেই টেম্পোতে ১৭ জন যাত্রী ছিলেন বলে জাানা গিয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় পুলিশ ও এসডিআরএফ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় একটি টেম্পো ট্রাভেলার দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। যা অত্যন্ত দুঃখজকন। স্থানীয় প্রশাশন এসডিআরএফের টিম ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলিকেও সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করেছেন।
Uttarakhand CM Pushkar Singh Dhami tweets, "...The injured have been shifted to the nearest health centres for medical attention. The District Magistrate has been ordered to investigate the matter..." https://t.co/MToQNACcbG pic.twitter.com/IpQFlADnK5
— ANI (@ANI) June 15, 2024
এসডিআরএফের কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে। তিনি আরও বলেছেন, গাড়িটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications