Uttarakhand Accident: উত্তরখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত দুই

উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলার মুন্সিয়ারি ব্লকে এদিন একটি গাড়ি প্রায় ছশো মিটার গভীর খাদে পড়ে যায় (Uttarakhand Accident)। সেই গাড়িতে নয় যাত্রীর মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও এনডিআরএফের দল ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন আইডি কুমায়ুন নীলেশ ভরনে।

পিথোরাগড়ের জেলাশাসক রীনা জোশী বলেছেন, এসডিআরএফের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধারকারীরা এখনও ক্ষতিগ্রস্তদের (Uttarakhand Accident) কাছে পৌঁছতে পারেননি। দিদিহাটের এসডিএম অনিল কুমার জানিয়েছেন, বাগেশ্বর জেলার সামা গ্রামে তীর্থযাত্রীরা হোকরার কোকিলা দেবী মন্দিরে যাওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

উত্তরাখণ্ডে দুর্ঘটনা

স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে প্রবল বর্ষণের ফলে পাহাড়ি রাস্তা কাদা হয়ে যায়। যা গাড়ি চালানোর জন্য উপযুক্ত ছিল না। অন্যদিক হোকরা গ্রামের বাসিন্দা সুস্দর সিং বলেছেন, বুধবার রাতে প্রবল বৃষ্টির কারণে রাস্তার পাশে ধস নেমেছিল। ফলে রাস্তা সরু হয়ে গিয়েছিল।

উত্তরাখণ্ডে দুর্ঘটনা

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বাগেশ্বরের শামা থেকে পিথোরাগড়ের নাচানির দিকে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে (Uttarakhand Accident)। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দল পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+