রেশন নিয়ে বড় সিদ্ধান্ত যোগী সরকারের, বিনামূল্যে দেওয়া হবে মিলেট
বছরে ১১০ কোটি টাকার মিলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার
বছরে ১১০ কোটি টাকার মিলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার
Copy- রাজ্যের গরিব মানুষকে বিনামূল্যে মিলেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যোগী সরকার। রেশনের মাধ্যমে বিনামূল্যে মিলেট দেওয়া হবে উত্তর প্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলেটের খাদ্যগুণ দেখে মিলেটেকে খাদ্যাভ্যাসেরপ আওতায় আনার কথা বলেছেন। আগামী ৫ বছরে মিলেটের জনপ্রিয়তা বিস্তারে বিশেষ কর্মসূচি নিয়েছে যোগী সরকার।

মিলেটের খাদ্যগুণ অপরিসীম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার খাদ্যতালিকায় মিলেট রাখার কথা বলেছেন। দেশের সব মানুষের মিলেটের খাদ্যগুণ সম্পর্কে সচেতন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সেই বার্তা অনুসরণ করেই রাজ্যে মিলেটের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন যোগী সরকার। ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা করা হয়ে গিয়েছে রাজ্যে মিলেটের জনপ্রিয়তা তৈরি করার জন্য। তারমধ্যে অন্যতম যোগী সরকারের সাম্প্রতিকতম উদ্যোগ।
যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবার রেশনে বিনামূল্যে মিলেট দেওয়া হয়েছে। যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সব ঘরে যাতে মেলট পৌঁছে যায় তার জন্য রেশনের মাধ্যমে বিনামূল্যে মিলেট বিতরণ করা হবে। রাজ্যের সব প্রান্তে রেশনে মিলেট পাবেন গরিব মানুষ। যাতে িমলেটের খাদ্যগুণ ঘরে ঘরে পৌঁছে যায় সেকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে। আগেই যোগী সরকার বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে।
রাজ্যের মানুষের কাছে মিলেটকে জনপ্রিয় করে তুলতে ইতিমধ্যেই ৫ বছরের একটি প্রকল্প নিয়েছে যোগী সরকার।
১১০ কোটি টাকা খরচ হবে সেই প্রকল্পে। তার নাম দেওয়া হয়েছে উত্তর প্রদেশ মিলেট রিভাইভাল প্রোগ্রাম। ২০২৩ সালে মিলেট চাষ এবং মিলেটকে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এই প্রকল্প চালু করা হবে বলে জানানো হয়েছে। রাজ্য বাজেটেও মিলেটের জনপ্রিয়তা তৈরির জন্য ১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলবে মিলেটের এই জনপ্রিয়তা। মিলেটের জনপ্রিয়তা প্রচারের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। রোড শো থেকে শুরু করে মিলেটকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি। সাধারণ মানুষের মধ্যে মিলেটের জনপ্রিয়তা প্রচারের জন্য একাধিক পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে সাম্প্রতিকতম কর্মসূচি হল রেশনে বিনামূল্যে মিলেট সরবরাহ করা।












Click it and Unblock the Notifications