৪০ বছরে ৫০ হাজারেরও বেশি শিশুর মৃত্যু! ভয়ঙ্কর ভাইরাস নিয়ে স্বস্তির বার্তা যোগীর মুখে
এনসেফালাইটিসকে একেবারে সমূলে উৎখাত করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। আর তা আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি। সম্প্রতি এক জনসভা থেকে এমনটাই জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সামনেই উত্তরপ্রদেশে পুর নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
এই অবস্থায় বড় স্বস্তির কথা জানালেন যোগী। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, গোটা বিশ্বকে আজ আমি বলতে চাই যে রোগের কারণে গত ৪০ বছরে উত্তরপ্রদেশে ৫০ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আজ সেই অসুখের চিহ্ন পর্যন্ত সে রাজ্যে নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

আর এটা বড় সাফল্য বলেও দাবি করেছেন। পাশাপাশি করোনার সময়ে উত্তরপ্রদেশ সরকার যেভাবে সে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই কথাই আরও একবার তুলে ধরেছেন যোগী আদিত্যনাথ।
বলেন, করোনা সময়ে একেবারে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, বিনামূল্যে করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ১২০ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও ওই সভা থেকে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পর্যটন থেকে শুরু করে কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন। এমনকি স্বাস্থ্য ক্ষেত্রেও বিপুল বিনিয়োগ করেছেন যোগী আদিত্যনাথ। সে রাজ্যের বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল।

এমনকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি বটেই, জেলার সরকারি হাসপাতালগুলিকেও আমূল বদলে বদলে ফেলা হচ্ছে। চিকিৎসক থেকে শুরু করে নার্স-সাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও একাধিক বদল আনা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এনসেফালাইটিস নিয়ে যোগী আদিত্যনাথের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে।
आज मुझे बताते हुए प्रसन्नता है कि उत्तर प्रदेश से इंसेफेलाइटिस का उन्मूलन हो चुका है। हम दुनिया को कह सकते हैं कि जिस बीमारी से उत्तर प्रदेश में 40 सालों में 50 हजार से ज्यादा मासूम बच्चों की मृत्यु हुई वे बीमारी खत्म हो गई है: गोरखपुर में जनसभा को संबोधित करते हुए उत्तर प्रदेश… pic.twitter.com/TOguQn0nSR
— ANI_HindiNews (@AHindinews) April 28, 2023
বলে রাখা প্রয়োজন, একটা সময় ছিল যখন উত্তরপ্রদেশে প্রত্যেক বছর এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হত। সবার প্রথমেই মস্তিষ্কে প্রদাহ তৈরি করে এনসেফালাইটিস। এরপর সেখান থেকে নানা ধরনের অসুখ হতে পারে। হালকা জ্বর, মাথার যন্ত্রণার মতো বেশ কিছু উপসর্গ এই রোগে দেখা যায়












Click it and Unblock the Notifications