Yogi Adityanath: গাড়ির মালিকদের জন্যে বড়সড় ঘোষণা যোগী সরকারের
UttarPradesh News: ব্যক্তিগত ( প্রাইভেট) এবং বাণিজ্যিক গাড়ি মালিকদের জন্যে বড় (Yogi Adityanath) খবর। দীর্ঘদিন জমা থাকা ট্র্যাফিক ফাইন পরিশোধ হয়নি এমন গাড়ি মালিকদের চালান বাতিল করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এহেন সিদ্ধান্তে সে রাজ্যের কয়েক লাখ গাড়ি মালিক স্বস্তি পাবেন।
ইতিমধ্যে উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পর্যটন থেকে শিক্ষা-স্বাস্থ্য সর্বক্ষেত্রেই কার্যত উন্নয়ন চোখে পড়ার মতো। এই অবস্থায় লাখো গাড়ি মালিকদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা যোগী সরকারের। বিশেষ করে যে সমস্ত গাড়িগুলির বিরুদ্ধে একাধিক ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ফাইন করা হয়েছে সেই সমস্ত গাড়ি মালিকরা এহেন সিদ্ধান্তে স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, উত্তরপ্রদেশে ২০১৭ সালের ১ লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের মধ্যে যত ফাইন করা হয় সবগুলিই সরকার মুকুব করে দিয়েছে। এমনকি যে সমস্ত মামলা বিচারাধীন সেগুলিও এই নির্দেশের আওতায় আসবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে উত্তরপ্রদেশ পরিবহণ কমিশনার চন্দ্র ভূষণ সিং সমস্ত বিভাগকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, ই-চালান পোর্টাল থেকে নিয়ম মেনে তথ্য মুছে ফেলার কথাও বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত মুছে ফেলা হবে। ইতিমধ্যে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
আর এই সিদ্ধান্তে লক্ষাধিক নয়, উত্তরপ্রদেশের কয়েক কোটি মানুষের দীর্ঘদিন ধরে জমে থাকা ট্র্যাফিক ফাইন মুকুব বলে মনে মনে করছে যোগী সরকার। তবে এতে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হবে বলে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধীরা। অন্যদিকে ট্রাফিক ফাইন দেওয়ার ক্ষেত্রেও একাধিক সুবিধার কথা বলা হয়েছে।

এবার থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্র্যাফিক ফাইন দেওয়া যাবে বলে জানানো হয়েছে। এই বছরের শুরু থেকে হওয়া ফাইন অনলাইনে দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বলা হয়েছে। তবে অনলাইনে ট্র্যাফিক ফাইন জমা দেওয়ার ক্ষেত্রে শুধু গাড়ির নম্বর প্রয়োজন। ফাইনের সমস্ত তথ্য মোবাইলেই চলে আসবে। সেই মতো তা জমা করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications