Uttar Pradesh Clash: দুর্গাপুজোর বিসর্জন ঘিরে রণক্ষেত্র এলাকা, অশান্তির আগুনে জ্বলল দোকান-হাসপাতাল
Uttar Pradesh Clash: দুর্গাপুজোর নিরঞ্জন শোভাযাত্রা (Durga idol immersion) ঘিরে দুই গোষ্ঠীর অশান্তি। রণক্ষেত্র উত্তরপ্রদেশের বহরাইচ। গুলিতে প্রাণ গেল এক যুবকের (Man Shot at)। দফায় দফায় সংঘর্ষ এলাকায়। রবিবারের পর সোমবার ফের নতুন করে সংঘর্ষে (clash) অগ্নিগর্ভ গোটা এলাকা।
রবিবার রাতে মনসুর গ্রামের মহারাজগঞ্জ বাজারের উপর দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় সামিল হয় বেশকয়েকজন যুবক। গান বাজানো নিয়ে বচসা থেকে আচমকাই অপর গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাঁধে (Clash between two groups)। দুই গোষ্ঠী একে অপরের দিকে ইট পাথর ছুড়তে শুরু করে।

ছবি সৌজন্যে- ANI
সংঘর্ষ চরমে পৌঁছলে গুলির লড়াইও চলতে থাকে দুই গোষ্ঠীর মধ্যে। গুলিতে প্রাণ হারান শোভাযাত্রায় সামিল হওয়া বছর বাইশের এক যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এরপরই রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। মারামারিতে জখম হন একাধিক।
রবিবারের পর সোমবার ফের নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। যুবকের দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে বেশকয়েকটি দোকানে ভাঙচুর (Shops vandalized) চালানো হয়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সীতাপুর হাইওয়েতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুটি গাড়ি। দোকানপাট বাড়িঘরের পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা (Hospital set at fire)। পুলিশ সুপার বৃন্দা শুক্লা জানান, এখনও পর্যন্ত প্রায় ৩০ জনকে সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে।
On the instructions of Uttar Pradesh CM Yogi Adityanath, Home Secretary Sanjeev Gupta and ADG Law & Order reached the spot. 30 rioters were taken into custody: CMO Uttar Pradesh https://t.co/YueEQIe1UQ
— ANI (@ANI) October 14, 2024
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। শুধু বহরাইচেই মোতায়েন করা হয়েছে ৬ কোম্পানি সশস্ত্র পুলিশ। অশান্তি নিয়ে গুজব যাতে না ছড়ায়, এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। অশান্তি এড়াতে সোমবার সকালেও এলাকায় রুটমার্চ করে পুলিশ।
গোটা ঘটনায় কড়া অ্যাকশনের হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি বলেন, "যারা সমাজের পরিবেশ নষ্ট করেছে, তাদের রেয়াত করা হবে না। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা অশান্তি পাকাচ্ছে তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে।"
যোগী আরও বলেন, "পূর্ব পরিকল্পনা মতোই প্রতিমা বিসর্জন চলবে। নিরঞ্জন শোভাযাত্রায় যাতে কোনওপ্রকার অশান্তি না হয় তার জন্যে বাড়তি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের মোতায়েন করা হবে।"
ইতিমধ্যেই গোটা ঘটনায় দুই থানার ওসিকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের স্বরাষ্ট্রসচিব সঞ্জীব গুপ্তা ও এডিজি আইনশৃঙ্খলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications