উত্তরপ্রদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেট, বিনিয়োগ-কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে গুরুত্ব যোগীর
উত্তরপ্রদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেট পেশ করল যোগী আদিত্যনাথের সরকার। এই বাজেটে ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে কর্মসংস্থানে জোর দিয়ে আগামী ৫ বছরে ২০ হাজার কাজ সৃষ্টির কথা বলা হয়েছে বাজেটে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নে।

নারী ক্ষমতায়নে বিশেষ জোর
বুধবার উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশকুমার খান্না ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বাজেটে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার কথা। এই য়োজনায় ১০৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এবার। এই ঘোষণায় স্পষ্ট যোগী সরকারে নারী ক্ষমতায়নে বিশেষ জোর দিতে চাইছে।

মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা
শুধু মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনাই নয়, নিঃস্ব বিধবাদের জন্য ৪০৩২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত শ্রেণির মহিলারা বিবাহের জন্য সামুহিক বিবাহ প্রকল্পে ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে যোগী সরকার। অন্যান্য অনগ্রসর শ্রেণির দরিদ্র মহিলাদের বিবাহ অনুদান প্রকল্পের অধীনে ১৫০ কোটির টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

গ্লোবাল ইনভেস্টরস সামিটের কথা স্মরণ
২০২৩-এ উত্তরপ্রদেশের বাজেটে অর্থমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টরস সামিটের কথা স্মরণ করিয়ে দেন। এই সামিটের ফলে বাংলা উত্তরপ্রদেশে ৩৩.৫০ লক্ষ কোটি টাকার ১৯ হাজার মউ হয়েছে। তিনি বলেন, দেশের জিডিপিতে রাজ্যের অবদান ৮ শতাংশের বেশি। মোট রাষ্ট্রীয় অভ্যন্তরীণ পণ্যে ১৬.৮ শতাংশ বৃদ্ধি দেশের প্রবৃদ্ধির হারের বেশি। জিএসডিপিতে বৃদ্ধির হার ২০২৩-২৪ অর্থবছররে জন্য অনুমান করা হয়েছে ১৯ শতাংশ।

বৈশ্বিক মন্দার যুগে অর্থনৈতিক বৃদ্ধি
বৈশ্বিক মন্দার যুগে অর্থনৈতিক বৃদ্ধির হার দেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও উৎসাহজনক। ২০১৭ সালে এই রাজ্যে বেকারত্বের হার ছিল ১৪.৪ শতাংশ। বর্তমানে তা ৪.২ শতাংশে নেমে এসেছে। রাস্তা, সেতু নির্মাণের জন্য ২১,৫১০ কোটি বরাদ্দ করা হয়েছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের জন্য বিভিন্ন কর্মসূচিতে ১২৬৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। বার্ধক্য ও কৃষক পেনশন প্রকল্পের জন্য ৭২৪৮ কোটির বাজেট প্রস্তাব রাখা হয়েছে।

স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পে বরাদ্দ
স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন প্রকল্পে যোগ্য শিক্ষার্থীদের ট্যাবলেট ও স্মার্টফোন প্রদানের জন্য ৩৬০০ কোটি বরাদ্দ করা হয়েছে। প্রযুক্তি ও স্টার্টআপ নীতির জন্য ৬০ কোটি বরাদ্দ হয়েছে। বিনোয়োগের লক্ষ্যমাত্রায় ১০ লক্ষ কোটি নির্ধারমের পাশাপাশি গোরখপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরোর জন্য ২০০ কোটি টাকা প্রস্তাব করা হযেছে।

বিমানবন্দরের জন্য বরাদ্দ বৃদ্ধি উত্তরপ্রদেশে
সেইসঙ্গে বিমানবন্দরের জন্য বরাদ্দ করা করা হয়েছে। জেওয়ার বিমানবন্দরে রানওয়ের সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৫ করা হয়েছে। চারটি বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়েছে। আরও ৬টি বিমানবন্দর যেমন আলিগড়, আজমগড়, মোরাদাবাদ, শ্রাবস্তী, চিত্রকূট ও সোনভদ্র নির্মাণের রাজ শেষের দিকে। আগামী বছরে ৫টি আন্তর্জাতিক ও ১৬টি অভ্যন্তরীণ বিমানবন্দর চালু করার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের।












Click it and Unblock the Notifications