যোগী রাজ্যে পরীক্ষার খাতায় জয় শ্রীরাম লিখেও নম্বর! সাসপেন্ড করা হল বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে

যত কাণ্ড যোগী রাজ্যেই। পরীক্ষার খাতায় জয় শ্রীরাম সহ ধর্মীয় স্লোগা‌ন লিখে নম্বর পেয়ে গেলেন পরীক্ষার্থী। ঘটনটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের রাষ্ট্র পরিচালিত বীর বাহাদুর সিং পূর্বাচল বিশ্ববিদ্যালয়ে।

চার জন ছাত্র ফার্মাসি পরীক্ষার খাতায় শুধু 'জয় শ্রীরাম' লিখে ৫০ শতাংশের উপরে নম্বর পেয়ে 'পাশ' করেছেন পরীক্ষায়। দুই অধ্যাপককে গান, সঙ্গীত এবং ধর্মীয় স্লোগান দিয়ে লেখা উত্তরপত্রে নম্বরের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।ঘটনা প্রকাশ্যে আসতেই দুই প্রফেসর বিনয় শর্মা ও আশিস গুপ্তাকে সাসপেন্ড করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

UP Students

সম্প্রতিই আরটিআই করাতেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। দেখা যায়, সাদা খাতা জমা দেওয়া পড়ুয়াদেরও ভুরি ভুরি নম্বর দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরীক্ষার খাতায় জয় শ্রী রাম সহ একাধিক ধর্মীয় স্লোগান লেখার পরও নম্বর দেওয়া হয়েছে।। মার্কশিটেও বিরাট গরমিল পাওয়া যায়। এরপরই দিব্য়াংশু সিং নামক এক ছাত্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজ্যপাল ও ভাইস চ্যান্সেলরকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানান।

ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র দিব্যাংশু ২০২৩ সালের ৩ অগাস্ট ডি ফার্মার প্রথম সেমিস্টারের ১৮ জন পরীক্ষার্থীর রোল নম্বর দিয়ে তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানায়। পাশাপাশি ৫৮ জন পড়ুয়ার উত্তরপত্র দেখতে চান তথ্যের অধিকার আইনে। যদিও মাত্র ৪২ টি উত্তরপত্র দেওয়া হয় আবেদনকারীকে।

সম্প্রতি প্রমাণ-সহ আরটিআই নথি রাজ্যপালের হাতে তুলে দিয়েছিলেন দিব্যাংশু। দ্রুত তদন্ত করে ওই দুই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে । উল্লেখ্য, ওই দুই অধ্যাপকের মধ্যে বিনয়ের বিরুদ্ধে আগেও টাকার বিনিময়ে অবৈধ ভাবে ছাত্রদের পাশ করানোর অভিযোগ উঠেছিল।

পরীক্ষার খাতায় ধর্মীয় স্লোগান লেখার বিষয় নিয়ে ভাইস চ্যান্সেলর বন্দনা সিং বলেন বলেন, "জয় শ্রী রাম লেখা কপিটি আমি দেখিনি তবে এমন কয়েকটি কপি দেখেছি যেখানে পড়ুয়ারা সঠিক উত্তর না লিখেও বেশি নম্বর পেয়েছে।এই দু'জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। অনুমতি এলেই তা কার্যকর করা হবে। নম্বর তাঁরাই দিয়েছিলেন বলে অভিযোগ। এ দিকে ওই চার ছাত্রেরই নম্বর স্বাভাবিক ভাবেই শূন্য করে দেওয়া হয়েছে।'

এই ঘটনা আরও একবার দেশের শিক্ষা ব্যবস্থার করুণ চিত্রটা প্রকাশ্যে আনল। একদিকে পশ্চিমবঙ্গে চাকরি হারাচ্ছেন ২৫ হাজারের বেশি শিক্ষক। অন্যদিকে যোগী রাজ্যেও শিক্ষা ব্যবস্থার হাল কতটা বেহাল সেটা প্রমাণ দেয় এই ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+