'মমতা বন্দ্যোপাধ্যায় লঙ্কিনী রাক্ষসীর মতো', কুকথায় বিতর্কের ঝড় তুললেন বিজেপি বিধায়ক
লোকসভা নির্বাচনের উত্তেজনা যখন তুঙ্গে, তখন হরিয়ানার বিজেপি নেতা অনিল ভিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে 'তারকা' রাক্ষসীর সঙ্গে তুলনা করেছিলেন। আর এবার, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করে নিলেন লঙ্কিনী রাক্ষসীর সঙ্গে।

কোন প্রেক্ষাপটে মমতার সঙ্গে এমন তুলনা?
উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী সুরেন্দ্র সিং এক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ করেন। মমতাকে নাগরিকত্ব ইস্যুতে মোদী বিরোধিতার জন্য এমনভাবে আক্রমণ করেন সুরেন্দ্র সিং। তিনি বলেন যাঁরা 'হাজার হিন্দুকে হত্যা করেছেন',তাঁদের রক্ষা করছেন মমতা।

মমতাকে রাক্ষসীর সঙ্গে তুলনা
এদিনের সভায় মমতাকে লঙ্কার রাক্ষসী লঙ্কিনীর সঙ্গে তুলনা করেন সুরেন্দ্র সিং। তিনি বলেন, ' তিনি (মমতা) তাদের সাহায্য করছেন , যারা হাজার হিন্দুকে মেরেছে। তাই আমরা তাঁকে রাক্ষসী বলতেই পারি। উনি হচ্ছেন শ্রীলঙ্কার লঙ্কিনী রাক্ষসীর মতো ।'

'রাক্ষসীর গুণ রয়েছে মমতার মধ্যে'
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে চূড়ান্ত আক্রমণে বিদ্ধ করে উত্তরপ্রদেশের এই বিধায়ক তোপ দেগে বলেন,
মমতার মধ্যে 'মানবিকতা নেই, নেই মহিলাদের মতো কোনও চারিত্রিক বৈশিষ্ট। তিনি গণতান্ত্রিক সমাজে একজন রাক্ষসী।'

বিজেপি 'দেবতা'র দল
সুরেন্দ্র সিং দাবি করেন, 'বিজেপি দেবতাদের দল। আর এসপি, বিএসপি, টিডিপি রাক্ষসের দল।' প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে মোদী সরকার বিরোধী একের পর এক দলকে আক্রমণ করেছেন সুরেন্দ্র সিং।












Click it and Unblock the Notifications