Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UP Lok Sabha Election Result: মুখ তুললেন না রামলালা! অয্যোধ্যা সহ যোগীরাজ্যে বিজেপির বড় বিপর্যয়

UP Lok Sabha Election Result 2024: রামরাজ্যে মুখ থুবড়ে পড়ল বিজেপি! যোগী রাজ্যে ঝড় তুলল সমাজবাদী পার্টি-বিজেপি। চলতি বছর ঘটা করে অয্যোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাবু থেকে মন্দিরে স্থান হয় রামলালার।

আর এই রামমন্দিরকে ইস্যু করেই কার্যত ভোট ময়দানে নামে বিজেপি (Bjp)। উত্তরপ্রদেশ সহ গোটা দেশেই রাম মন্দিরের (Ram Mandir) কথা তুলে ধরেন মোদী সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।

UP Lok Sabha Election Result

কিন্তু রামের ভরসায় এবার আর ভোট (UP Lok Sabha Election Result 2024) হল না। ফৈজাবাদেই মুখ থুবড়ে পড়ল যোগীর 'উন্নয়ন'। অযোধ্যার রামমন্দির ফৈজাবাদ লোকসভা আসনের মধ্যে পড়ে। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে হারলেন বিজেপি প্রার্থী লাল্লু সিং। কাজে এল না মন্দির ইস্যু। যা যোগী রাজ্যে বিজেপির কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। তবে শুধু অয্যোধ্যায় নয়, বিজেপির ভোট বিপর্যয় গোটা উত্তরপ্রদেশেই নেমে এসেছে।

২০১৯ সালে উত্তরপ্রদেশে ৬২ টি লোকসভা আসনে বড় জয় পায় বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ফলাফলের যা ট্রেন্ড তাতে মাত্র ৩৩ টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। সেখানে সমাজবাদী পার্টি ৩৭ টি আসন এবং কংগ্রেস ৬ টি আসনে এগিয়ে রয়েছে। চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল গান্ধী, জয় পেয়েছেন অখিলেশ যাদব, ডিম্পল যাদবও। মহাজোটের প্রবল ঝড়ে কার্যত ছিটকে গিয়েছেন স্মৃতি ইরানি। রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতলেও ভোট মার্জিন অনেকটাই কম।

  • UP Lok Sabha Election Result 2024: বিজেপির লক্ষ্য ছিল ৮০টি আসন জেতা

এক্সিট পোলের ইঙ্গিত ছিল উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬০টি জিততে পারে। কিন্তু ৮০ টি আসনকে টার্গেট করেই ময়দানে নামে বিজেপি। পাল্টা বিজেপিকে রুখতে ঘুঁটি সাজায় অখিলেশ যাদবও। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ময়দানে নামে সমাজবাদী পার্টি। আর সেটাই সে রাজ্যে খেলা ঘুরিয়ে দেয়। মত রাজনৈতিকমহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+