UP election 2022: যোগীর দুই দলছুট মন্ত্রীকে টিকিট দিল অখিলেশের দল

যোগীর দুই দলছুট মন্ত্রীকে টিকিট দিল অখিলেশের দল

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের বড় চমক সমাজবাদী পার্টির। যোগীর মন্ত্রিসভার দুই প্রাক্তনমন্ত্রীকে টিকিট দিয়েছেন অখিলেশ যাদব। ভোটের দিন ঘোষণা হওয়ার পরেই স্বামী প্রসাদ মৌর্য এবং অভিষেক মিশ্র। সমাজবাদী পার্টিতে যোগ দিয়েই যোগীর এই দুই মন্ত্রী সরব হয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। তাঁরা প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন বিজেপি সকরা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু ভোটের পড়েই সেটা ভুলে যায়। প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলায় চাপ বেড়েছে যোগীর তাতে কোনও সন্দেহ নেই।

যোদীর দুই প্রাক্তন মন্ত্রীকে টিকিট

যোদীর দুই প্রাক্তন মন্ত্রীকে টিকিট

সদ্য বিজেপি থেকে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন যোগীর দুই মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এবং অভিষেক মিশ্র। অখিলেশ যাদবের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন তাঁরা। বিজেপিতে যাকে বলে বড় ভাঙন ধরিয়ে তাঁরা সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন। সমাজাবাদী পার্টিও তাঁদের পুরস্কার হিসেবে দুই কেন্দ্রের টিকিট দিয়েছেন। স্বামী প্রসাদ মৌর্যকে ফাজিলনগর কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে। অভিষেক মিশ্রকে লখনউয়ের সরোজিনী নগরের টিকিট দেওয়া হয়েছে। আর পল্লবী প্যাটেলকে টিকিট দেওয়া হয়েছে কুশাম্বি থেকে।

বিজেপিতে ভাঙন

বিজেপিতে ভাঙন

বিধানসভা ভোটের দিন ঘোষণার পরেই বিজেপিতে ভাঙন শুরু হয়ে গিয়েছে। দারা সিং চৌহ্বানও বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর তিনি ঘোসি কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে সেই কেন্দ্র থেকে প্রার্থী করতে রাজি হয়নি। টিকিট নিয়ে টানাপোড়েন চলছেই। গত কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আরপিএন সিং। বিজেপির যাঁরা ছেড়ে বেরিয়ে এসেছেন তাঁরাও একই কারণে দল বদল করেছেন বলে মনে করছে রাজনৈিতক মহল।

কর্মসংস্থানের টোপ

কর্মসংস্থানের টোপ

ভোটের মুখে বাজেটে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেছে মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন ৬০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। কারণ ৫ রাজ্যের বিধানসভা ভোটে বড় ইস্যু হয়ে উঠেছে কর্মসংস্থান। কষি আইন প্রত্যাহার করে মোদী সরকার বড় চমক দিয়েছেন। কিন্তু কৃষক সংগঠনের নেতারা একেবারেই বিজেপিকে সমর্থন করতে রাজি নন। রাকেশ টাকাইত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন।

জনপ্রিয়তা হারাচ্ছেন যোগী

জনপ্রিয়তা হারাচ্ছেন যোগী

একের পর এক ভোট সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি ক্ষমতায় ফিরবে তবে ভোটের হার কমবে। কমবে আসন সংখ্যাও। যোগীর জনপ্রিয়তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও বিজেপি কিন্তু যোগীকে বাদ িদয়ে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বাছতে চাইছে না। আপাতত যোগীকে সামনে রেখেই ভোটের ময়দানে নামছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+