Yogi Adityanath: মানুষের অভিযোগ মেটাতে দেরী নয়, পুলিশ-প্রশাসনকে স্পষ্ট বার্তা যোগীর

Yogi Adityanath: দীর্ঘদিন ধরে ফেলে রাখা যাবে না অভিযোগ! নির্দিষ্ট সময়ের মধ্যেই তা নিস্পত্তি করতে হবে। পুলিশ এবং প্রশাসনকে এমনটাই নির্দেশ যোগী আদিত্যনাথের। দিওয়ালীর সন্ধ্যায় গোরক্ষপুরে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। আর এরপরেই পুলিশ প্রশাসনকে এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)।

শুধু তাই নয়, সংবেদনশীলতা এবং গুরুত্ব দিয়ে অভিযোগগুলিকে যাতে দেখা হয় সেই বার্তাও দেন। এমনকি অভিযোগের নিস্পত্তি হয়েছে কিনা তা গুরুত্ব দিয়ে মনিটরিং করার কথাও বলেন। আর এই কাজে কোনও যদি গাফিলতি পাওয়া যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। এমনকি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath)।

Yogi Adityanath

মানুষের অভাব অভিযোগ মেটানোর ক্ষেত্রে কোনও ছাড় নয়, তা বুঝিয়ে দিয়েছেন তিনি (Yogi Adityanath)। মঙ্গলবার গোরখনাথ মন্দিরে প্রায় ২৫০ জনের সঙ্গে সাক্ষাৎ করেন। ধৈর্য নিয়ে প্রত্যেকের সমস্যার কথা শোনেন। সামনেই বসেই সেই সমস্ত সমস্যা মেটানোর চেষ্টা করেন যোগী। পাশাপাশি সরকারি আধিকারিকদের সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সেই বার্তাও দেয়।

যোগীর নির্দেশ, তাঁর (Yogi Adityanath) শাসনকালে উত্তরপ্রদেশের কোনও মানুষ সুবিধা পাওয়া থেকে যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে সরকারি আধিকারিকদেরও কড়া নজর রাখার কথাও বলেছেন।

উল্লেখ্য, জনতার দরবারে মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) মানুষের সমস্যা কথা একেবারে সামনে থেকে বসে শোনেন। গোরখনাথ মন্দিরে এই দরবার বসে। যোগীর (Yogi Adityanath) দীর্ঘ শাসনকালে মানষ যাতে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর রেখেছেন। এমনকি একেবারে তৃণমূলস্তরে সরকারি সুবিধা পৌছয় সে নির্দেশও সরকারি আধিকারিকদের দিয়েছেন যোগী। আর তা সঠিক ভাবে মানুষের কাছে পৌছয় কিনা তা নিজেই মানুষের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+