রাজ্যে আরও ৫ টি বিমানবন্দর! ২২ জানুয়ারি চাটার্ড প্লেনের লাইন অযোধ্যায়
অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অংশের সঙ্গে সেখানে সংযোগকারী বিমানও চালু হয়েছে। যেমন এদিন চালু হয়েছে অযোধ্যার সঙ্গে আহমেদাবাদের সংযোগকারী বিমান। সপ্তাহে তিনদিন চলবে এই ফ্লাইট। এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্য সরকারি আধিকারিকরা এদিন ওই ফ্লাইটটির ফ্ল্যাগ অফ করেন।
উদ্বোধনী ফ্লাইটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে বোর্ডিং পাস গ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদানের জন্য অতিথিদের বহনকারী অন্তত ১০০ টি চাটার্ড বিমান ২২ জানুয়ারি অযোধ্যায় অবতরণ করবে। তিনি বলেছেন, বিপুল সংখ্যক বিমান অবতরণ নবনির্মিত বিমানবন্দরের সম্ভাবনা পরীক্ষা করতে সহায়তা করবে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী বলেন, আগামী একমাসের মধ্যে উত্তর প্রদেশে পাঁচটি নতুন বিমানবন্দর উদ্বোধন করা হবে।

উত্তর প্রদেশের বিমান পরিকাঠামোর উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর ও রেলস্টেশনের উদ্বোধন করেছিলেন। ওইদিনই ইন্ডিগোর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অযোধ্যা ও দিল্লির মধ্যে প্রথম ফ্লাইট চালায়। ওই দিন অযোধ্যার পবিত্র ভূমিতে নববর্ষের উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। প্রসঙ্গত অযোধ্যা বিমানবন্দরের নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর।
সিন্ধিয়া আরও বলেন, ২০১৪ সালে উত্তর প্রদেশে মাত্র ছ'টি বিমানবন্দর ছিল। আর এই মুহূর্তে অযোধ্যা-সহ দশটি বিমানবন্দর রয়েছে। আগামী মাসের মধ্যে উত্তর প্রদেশে আরও পাঁচটি বিমানবন্দর হবে। ওই সময় আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, শ্রাবস্তী এবং চিত্রকূটে একটি করে বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এই বছরের শেষ নাগাদ জেওয়ারে আন্তর্জাতিকমানের একটি বিমানবন্দর তৈরি হয়ে যাবে।












Click it and Unblock the Notifications