অযোধ্যায় হবে স্টেট অফ দ্য আর্ট সেন্ট্রালাইজড GIS ডেটা সেন্টার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: অযোধ্যায় মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ অযোধ্যায় যাচ্ছেন। তারই মধ্যে সেখানকার উন্নয়ন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে স্টেট অফ দ্য আর্ট সেন্ট্রালাইজড জিআইএস ডেটা সেন্টার তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে, অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি জিআইএস ডেটা সেন্টার স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটঅয়্যার ও হার্ডঅয়্যার পরিকাঠামোর জন্য উন্নয়ন প্রক্রিয়া শুরু করেছে। শহরের উন্নয়নে বর্তমানে অযোধ্যায় ৩০,৯৭৭ কোটি টাকার ১৪১ টি প্রকল্পের জন্য কাজ চলছে পুরো দমে। এই পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ৩৭ টি সংস্থার কাজের মূল্যায়ন ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য সংকলন-সহ জিও ইকোসিস্টেমের বিকাশকে উৎসাহিত করতে পথ প্রশস্ত করা হয়েছে।

অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির শুরু করা প্রক্রিয়া অনুসারে একটি সংস্থাকে বেছে নিয়ে তাদেরকে জিআইএস ডেটা সেন্টার স্থাপনের দায়িত্ব দেওয়া হবে। উন্নয়নের পাশাপাশি ওই সংস্থার কাজের ওপরে ভিত্তি করে পাঁচ বছরের জন্য কেন্দ্র পরিচালনার দায়িত্বও দেওয়া হবে। ওই সংস্থা অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটিতে প্রাপ্ত পরিকাঠামো বিশেষ করে হার্ডঅয়্যার ও সফটঅয়্যার বিশ্লেষণ করে সমস্যার সমাধানের ওপরে নজর দেবে।
এই প্রক্রিয়ায় জিআইএস ডেটা সেন্টার ও ল্যাব তৈরি করা হবে। এছাড়া ৩০,৯৭৭ কোটি টাকার ১৪১ টি প্রকল্পে কাজ করা সংস্থাগুলির পর্যবেক্ষণ ও মাস্টার প্ল্যান সম্পাদন করবে। এর মাধ্যমে প্রতিটি প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য বিলম্ব এবং প্রাসঙ্গিক তথ্য সহজেই অ্যাক্সেসযোগ্য করতে এবং নির্দিষ্ট সময়সীমার ণধ্যে দক্ষতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটিকে সাহায্য করবে।
উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেইসব প্রকল্পগুলির কাজের বিষয়টি তদারকি করেন। সেক্ষেত্রে ডেটা সেন্টার অমূল্য বলে প্রাণিত হবে। ডেটা সেন্টারে যে তথ্য পাওয়া যাবে, তা প্রকল্পের অগ্রগতির রিয়েল-টাইম বিশ্লেষণ করবে।
অন্যদিকে, অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির শীর্ষ কর্তারা স্মার্ট ট্যাব ওবং গ্যাজেটগুলির মাধ্যমে বিষয়টিতে সংযুক্ত থাকতে পারবেন। ফলে প্রতিটি প্রকল্পের কাজের নিয়মিত পর্যবেক্ষণ সম্ভব হবে।
এদিকে, উত্তর প্রদেশের বিরোধী নেতারা শীঘ্রই রাম মন্দির পরিদর্শনের জন্য ঐক্যমত তৈরি করেছেন। শুক্রবার উত্তর প্রদেশ বাজেট অধিবেশনের আগে অধ্যক্ষের ডাকা সর্বদল বৈঠকের সময় বিষয়টি সামনে এসেছে।












Click it and Unblock the Notifications