Yogi Adityanath: বাড়তি রাজস্ব আদায়ে লখনউয়ের সীমানা বৃদ্ধির প্রস্তাব, দ্রুত মাস্টার প্ল্যান কার্যকর করার বার্তা

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নের জন্য একের পর এক পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। শুধমাত্র শিল্প-শিক্ষা-স্বাস্থ্য নয় একইসঙ্গে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকেও আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের রাজধানী শহরের সঙ্গে প্রধান শহরগুলির সংযোগ আরও মজবুত করার লক্ষ্যই নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

শনিবার সরকারের উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। সেখানে ত মুখ্যমন্ত্রী লখনউ উন্নয়ন কর্তৃপক্ষের সীমা জেলায় আরও প্রসারিত করারও প্রস্তাব করেছেন। যোগী আদিত্যনাথ উল্লেখ করেছেন উন্নয়ন কর্তৃপক্ষের উচিত উদ্ভাবনী সুযোগ সন্ধান করা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাইরে তাদের সীমানাকে প্রসারিত করা এবং নতুন রাজস্ব উৎস তৈরির জন্য কৌশল নেওয়া।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছিলেন যে একটি আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত, বারাণসীকে কেন্দ্রে রেখে এবং রাজ্যের রাজধানী অঞ্চলের মতো নিকটবর্তী জেলাগুলির সাথে সংযোগ স্থাপন করা উচিত।
রামনগর (বারাণসী), মোরাদাবাদ, হাপুর, রায়বেরেলি, বেরেলি এবং লখনউ-এর উন্নয়নের জন্য ২০৩১ সালের মাস্টার প্ল্যান সচিব এবং আমলাদের সঙ্গে পর্যালোচনা করেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী কোনো বিলম্ব ছাড়াই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য আধিকারিকদের নির্দেশ দেন।

তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থানগুলির উন্নয়নকে মাস্টার প্ল্যানে যুক্ত করার প্রস্তাব দেন। এমনকি এই প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং কর্মীদের জন্য কাছাকাছি আবাসিক আবাসনের সুবিধার উপর জোর দেন।
মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এরমধ্যে রয়েছে বসতিপূর্ণ অঞ্চলও। ফলে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ফলে তাই এই বিষয়ে আধিকারিকদের সামধানী নীেতি গ্রহণের পরামর্শ দেন। তিনি জোর দিয়েছিলেন যে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত জনবসতিপূর্ণ জমিকে সবুজ ভূমি হিসাবে ঘোষণা করা উচিত নয়, কারণ জনবহুল এলাকাগুলিকে সবুজ ভূমি হিসাবে বিবেচনা করা যায় না।

যোগী নদী সহ সমস্ত জলাধারের ক্যাচমেন্ট এলাকা সংরক্ষণ এবং সবুজ স্থানগুলির জন্য পদ্ধতিগত ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরিকল্পিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মোরাদাবাদের গজরৌলার নতুন মাস্টার প্ল্যানে শিল্প ও বাণিজ্যিক অঞ্চল আরও সম্প্রসারিত করা উচিত।

তিনি আইটিআই প্রতিষ্ঠার জন্য শিল্প এলাকার মধ্যে জায়গা বরাদ্দ করার অনুরোধ করেছিলেন এবং এই এলাকায় যারা কাজ করছেন তাদের আবাসিক সুবিধা প্রদানের জন্য আধিকারিকদের প্রচেষ্টা করার আহ্বান জানান। ফলে লখনউ এবং বারাণসীকে কেন্দ্র করে রাজ্যকে ঢেলে সাজাতে চলেছেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+