উত্তর প্রদেশে ফের মুখ্যমন্ত্রী! ৮ রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ

প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে জিতলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । বিজেপির (bjp) গড় বলে পরিচিত গোরক্ষপুর থেকে রেকর্ড (record) ভোটে জিতেছেন যোগী। এদিনের জয়ের সঙ্গে আট রেকর্ড গড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্

প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে জিতলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । বিজেপির (bjp) গড় বলে পরিচিত গোরক্ষপুর থেকে রেকর্ড (record) ভোটে জিতেছেন যোগী। এদিনের জয়ের সঙ্গে আট রেকর্ড গড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

প্রথম

প্রথম

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি ৫ বছরের পুরো মেয়াদ শেষ করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। উত্তর প্রদেশের গত ৭০ বছরের নির্বাচনী ইতিহাসে তিনিই প্রথম যিনি ৫ বছরের মেয়াদ শেষ করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

দ্বিতীয়

দ্বিতীয়

যোগী আদিত্যনাথ হলেন, উত্তর প্রদেশের পঞ্চম মুখ্যমন্ত্রী যিনি পরপর দ্বিতীয়বারের জন্য জয়ী হলেন। এর আগে সম্পূর্ণানন্দ ১৯৫৭ সালে, চন্দ্রভানু গুপ্তা ১৯৬২ সালে, হেমাবতী নন্দন বহুগুণা ১৯৭৪ সালে এবং নারায়ণ দত্ত তিওয়ারি ১৯৮৫ সালে পরপর দুবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

তৃতীয়

তৃতীয়

১৯৮৫ সালে নারায়ণ দত্ত তিওয়ারি টানা দ্বিতীয়বারের জন্য তৎকালীন অভিবক্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। তারপর যোগী আদিত্যনাথ সেই রেকর্ড করলেন। এর মধ্যে কোনও মুখ্যমন্ত্রী সেই রেকর্ড ছুঁতে পারেননি।

চতুর্থ

চতুর্থ

যোগী আদিত্যনাথ গত ১৫ বছরে বিধানসভার সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। এর আগে ২০০৭ সালে এবং ২০১২ সালে যখন মায়াবতী এবং অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সময় তারা বিধান পরিষদের সদস্য ছিলেন। আর যোগী আদিত্যনাথ যখন ২০১৭ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন সেই সময় তিনি গোরক্ষপুরের সাংসদ ছিলেন। পরে তিনি বিধান পরিষদের সদস্য হন এবং পাঁচ বছর মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন।

পঞ্চম

পঞ্চম

স্বাধীনতার পর থেকে বিজেপির চতুর্থ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রীরা হলেন, রামপ্রকাশ গুপ্ত, রাজনাথ সিং, কল্যাণ সিং। তাঁরা কেউই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেননি। সেক্ষেত্রেও রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ।

ষষ্ঠ

ষষ্ঠ

এর আগে যেসব মুখ্যমন্ত্রী নয়ডা সফর করেছেন, তাঁরা জিততে পারেননি। ২০১৮-র ২৫ ডিসেম্বর যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নয়ডায় গিয়েছিলেন মেট্রোর উদ্বোধন করতে। তারপরেও যোগী জিতে ফিরেছেন।

সপ্তম

সপ্তম

গত ৭০ বছরে উত্তর প্রদেশের ২১ জন মুখ্যমন্ত্রী মধ্যে মাত্র দুজন পাঁচ বছরের পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ, ৫ বছরের মেয়াদ শেষ করেছেন।

অষ্টম

অষ্টম

এর আগে উত্তর প্রদেশে ২১ জন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁদের মধ্যে চন্দ্রভানু গুপ্ত, চৌধুরী চরণ সিং, নারায়ণদত্ত তিওয়ারি, কল্যাণ সিং, মুলায়ম সিং যাদব এবং মায়াবতী একাধিকবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। যোগী আদিত্যনাথ সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+