যোগী সরকারের সঙ্গে কাজ করবে ইউনিসেফ, ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন সিন্থিয়া

উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছে ইউনিসেফ। সম্প্রতি তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন ইউনিসেফের শীর্ষ আধিকারিক। ইউনিসেফের ভারতের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন। ইউনিসেফ উত্তরপ্রদেশের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির ক্ষেত্র নিয়ে যে সমস্ত কর্মসূচি চলছে তা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতের প্রোগ্রাম ছাড়া যোগী সরকারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন ইউনিসেফ প্রতিনিধি।

ইউনিসেফকে স্বাগত যোগী আদিত্যনাথের

ইউনিসেফ প্রতিনিধি সিন্থিয়া বলেন, "উত্তরপ্রদেশের কাজের অভিজ্ঞতা ভালো। ভবিষ্যতে তারা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। ইউনিসেফ ভারতের বিভিন্ন রাজ্য সরকারের সহায়তায় উত্তরপ্রদেশে সামাজিক স্বাস্থ্য, শিক্ষা এবং নারী ও শিশু পুষ্টি ক্ষেত্রে অনেক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউনিসেফ বেশ কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকেও সহায়তা করছে।

তিনি বলেন, ইউনিসেফ অদূর ভবিষ্যতে নতুন প্রোগ্রামগুলির জন্য উত্তরপ্রদেশ সরকারকে প্রযুক্তিগত এবং অ্যাকাডেমিক সহায়তা দিতে প্রস্তুত। সামাজিক স্বাস্থ্য খাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কর্ম পরিকল্পনার প্রশংসা করে ইউনিসেফ। সিন্থিয়া বলেন, "গত ৬ বছরে রাজ্যে মা, শিশু এবং নবজাতকের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইউনিসেফকে স্বাগত যোগী আদিত্যনাথের

তিনি আরও বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করায় প্রত্যন্ত গ্রামেও স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক কর্মসূচি করে ভালো ফল পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের এই সাফল্য অনুপ্রেরণাদায়ক। এদিনের আলোচনায় সিন্থিয়া জাপানি এনসেফালাইটিস নির্মূলের জন্য মুখ্যমন্ত্রীর গৃহীত কৌশলটিকে মডেল হিসাবে অভিহিত করেছেন।

সিন্থিয়া বলেন, রাজ্যের ৩৮টি জেলায় উত্তরপ্রদেশ সরকার এই রোগ প্রতিরোধে সফল হয়েছে। এই রোগ শিশুদের অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে জাপানি এনকেফালইটিস নির্মূল করে একটা বড়ো সাফল্য অর্জন করেছে যোগী আদিত্যনাথের সরকার।

যোগী সরকারের সঙ্গে কাজ করবে ইউনিসেফ

উত্তরপ্রদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বিশাল রাজ্যে কোভিড নিয়ন্ত্রণের জন্য গৃহীত কৌশলটিকে অনুকরণীয় বলে অভিহিত করেছেন সিন্থিয়া। বিভিন্ন দেশের কোভিড ব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি উত্তরপ্রদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। উত্তরপ্রদেশ কোভিড ব্যবস্থাপনায় সেরা মডেল উপস্থাপন করেছে বলে তাঁর মত।

তিনি উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষা, সম্মান এবং স্বনির্ভরতার কাজে মুখ্যমন্ত্রীর নেতৃত্বদানের বিষয়ে বিশেষ প্রশংসা করেন। বিশেষ করে 'মিশন শক্তি' এবং মহিলা উদ্যোক্তাদের প্রচারের জন্য যে সমস্ত নীতি নেওয়া হয়েছে তা প্রশংসাযোগ্য বলে মনে করেন ভারতের ইউনিসেফ প্রতিনিধি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বিষয় বলেন, উত্তরপ্রদেশে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অনেক কিছু করা বাকি রয়েছে। আমরা 'এক জেলা এক পণ্য' প্রকল্পের আদলে এক জেলা এক মেডিকেল কলেজ' স্থাপন করছি। এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেই কাজে ইউনিসেফ তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+