অভিষেকের আগে শুভেন্দুর সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর, সিবিআই তদন্তের দাবি একশো দিনের প্রকল্প দুর্নীতিতে
১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে দিল্লির মাটিতে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিল্লিতে। ১০০ দিনের কাজে তৃণমূল টাকা চুরি করেছে। অবিলম্বে সিবিআই তদন্ত হওয়া দরকার। এই দাবি তুলেছেন শুভেন্দু। সেই দাবিতেই কেন্দ্রীয় মন্ত্রীর মুখোমুখি হবেন বিরোধী দলনেতা। রাজনৈতিকভাবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক করবেন। বাংলায় ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের থেকে। ফলে জবকার্ড হোল্ডাররা টাকা, কাজ কিছুই পাচ্ছেন না। এই বক্তব্য অভিষেক রাখবেন। এদিকে আজই শুভেন্দুর সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা। অভিষেকের আগে শুভেন্দু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ফলে রাজ্যের পরিস্থিতি ও ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির কথা শুভেন্দু তুলে ধরবেন মন্ত্রীর কাছে।

কেন্দ্রীয় মন্ত্রীর কাছে শুভেন্দু সিবিআই তদন্ত দাবি করবেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার বিধানসভার বাইরেও শুভেন্দু এই দাবিতে সোচ্চার হয়েছিলেন। শুভেন্দু গতকাল দাবি করেছিলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনায় চুরি আটকানো গিয়েছে। তৃণমূল কংগ্রেস ভুয়ো জবকার্ড তৈরি করেছে। ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ১০০দিনের কাজে। চোরদের জেলে ভরতে হবে। সিবিআই তদন্ত দরকার অবিলম্বে।
এক কোটি ৩২ লক্ষ ভুয়ো জবকার্ড রাজ্যে ধরা পড়েছে। তৃণমূল আমলে এইসব জবকার্ড তৈরি করা হয়েছিল। এই ব্যাপক দুর্নীতির তদন্ত অবিলম্বে করা উচিত। চার জেলায় লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। এইসব তথ্য নিয়েই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেন্দু বৈঠক করবেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে তার মন্ত্রীর সঙ্গে বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
সোমবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার অভিযোগ আবাস যোজনায় তৃণমূল একইভাবে দুর্নীতি করেছে। বাড়ি ভেঙে মানুষজন মারা যাচ্ছে। অন্যদিকে দুর্নীতির সেই টাকায় তৃণমূলের নেতারা বড় বাড়ি করছেন। দামী গাড়ি চড়ছেন। এইসব তথ্য নিয়ে দিল্লিতে তৃণমূলের পাল্টা দেবেন শুভেন্দু। একথা আন্দাজ করা যায়।
১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল দুদিনের কর্মসূচি নিয়েছে। সোমবার দিল্লির রাজঘাটে সেই কর্মসূচি হয়েছিল। যদিও শেষবেলায় দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এই নিয়েও কটাক্ষ করেছেন। তার কথায়, গান্ধী জয়ন্তীতে রাজঘাট সকলের জন্য উন্মুক্ত। তাই আসর জমিয়ে বসেছিল। কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাতেই সব বীরত্ব শেষ।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications