Drone কিংবা Telescopic Gun-এর সাহায্যে প্রধানমন্ত্রী মোদীকে খুন করা হতে পারত! বিস্ফোরক কেন্দ্রীয়মন্ত্রী

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা হতে পারত! বিস্ফোরক দাবি কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিংয়ের। পঞ্জাবে ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রীর কনভয় আটকে থাকার পর রীতিমত দেশজুড়ে বিতর্ক। পঞ্জাব কংগ্রেস সরকারের ব

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা হতে পারত! বিস্ফোরক দাবি কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিংয়ের। পঞ্জাবে ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রীর কনভয় আটকে থাকার পর রীতিমত দেশজুড়ে বিতর্ক। পঞ্জাব কংগ্রেস সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ বিজেপির।

ষড়যন্ত্র করেই ফ্লাইওভারে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ। আর তা নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি তখন কার্যত বিস্ফোরক দাবি করলেন গ্রামীণ বিকাশ এবং পঞ্জায়তী রাজমন্ত্রী। আর তা নয়া মাত্রা যোগ হয়েছে।

মহাদেবের কৃপায় বেঁচে গিয়েছেন

মহাদেবের কৃপায় বেঁচে গিয়েছেন

এক টুইটে গিরিরাজ সিং দাবি করেন, পিএমকে ফাঁসানো হয়েছিল। কিন্তু মহাদেবের কৃপায় বেঁচে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর আরও দাবি, পিএম মোদীর হত্যা ড্রোন কিংবা টেলিস্কোপিক গানের মাধ্যমেও করা হতে পারত। আর পুরো ঘটনাটাই সুন্দরভাবে সাজানো হয়েছিল বলেও দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। একই সঙ্গে তাঁর দাবি, এই ঘটনার যদি উচ্চপর্যায়ের তদন্ত করা হয় তাহলে এই ষড়যন্ত্রের ছক শুধুমাত্র পঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিসের মধ্যেই সীমাবন্ধ থাকবে না। তা অনেক উপর পর্যন্ত ছড়িয়ে যাবে বলে দাবি মন্ত্রীর।

সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখতে হবে

সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখতে হবে

এই ঘটনা নিয়ে উত্তাল দেশ। মোদীকে হত্যার ছক! আর এই দাবিকে সামনে রেখেই রাজপথে বিজেপি। সমস্ত রাজ্যে এই ঘটনার প্রতিবাদ হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। দেশের শীর্ষ আদালত শুক্রবার পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয়

উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে

উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে

খোদ দেশের নিরাপত্তায় ত্রুটি! ঘটনায় চরম ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার রাতেই তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র। পাঞ্জাবের ফিরোজপুরের ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ রয়েছে। এই তিন সদস্যের কমিটি পুরো ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবে। সেই মতো ইতিমধ্যে এই কমিটি কাজ শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, পঞ্জাবের পুলিশের ডিজিপি সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে।

চড়ছে রাজনৈতিক তরজা

চড়ছে রাজনৈতিক তরজা

সমস্ত অভিযোগ অস্বীকার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর। তাঁদের পালটা দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও গলদ ছিল না। বরং নজর ঘোরাতেই নাকি এই নাটক বলেও দাবি কংগ্রেসের। আর তা নিয়ে পঞ্জাব ভোটের আগে চড়ছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, মোদীর সভায় ভিড় হয়নি। সমস্ত চেয়ার ফাঁকা ছিল। আর সেই খবর যায় প্রধানমন্ত্রীর কাছে। আর সবটাই সাজানো এবং স্ক্রিপটেড বলে দবাই করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+