বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কেন্দ্র ছাড়পত্র দিয়ে দিল রাজ্যের নাম পরিবর্তনে

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব এখনও কেন্দ্রের সবুজ সঙ্কেত পায়নি। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল রাজ্যের নাম 'কেরলম' করার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় কেরল বিধানসভা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এর আগে গত ২৪ জুন, ২০২৪ তারিখে কেরল বিধানসভা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে 'কেরলম'-এ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল।

বিধানসভার এই প্রস্তাবের পরেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নাম পরিবর্তনে সম্মতি জানানো হয়। উল্লেখ্য, এটি ছিল সম্প্রতি উদ্বোধন হওয়া সেবা তীর্থ, নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠক।

এর আগেও ২০২৩ সালের অগাস্ট মাসে বিধানসভা একই ধরনের সর্বসম্মত প্রস্তাব পাশ করিয়ে কেন্দ্রে পাঠিয়েছিল। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই প্রস্তাবে কিছু প্রযুক্তিগত সংশোধনের সুপারিশ করায়, বিধানসভাকে ফের প্রস্তাবটি পাশ করতে হয়েছিল।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তিনি চেয়েছেন যে, সংবিধানের অষ্টম তফসিলভুক্ত সমস্ত ভাষায় এই দক্ষিণের রাজ্যের নাম 'কেরল' থেকে 'কেরলম' করা হোক।
প্রস্তাব পেশ করার সময় মুখ্যমন্ত্রী বলেন, মালায়ালম ভাষায় এই রাজ্যকে 'কেরলম' বলা হয়। একইসঙ্গে, জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালায়ালম-ভাষী সম্প্রদায়ের জন্য একটি ঐক্যবদ্ধ 'কেরলম' গঠনের দাবি জোরালোভাবে উঠে এসেছিল।

তবে, সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম 'কেরল' হিসাবেই লেখা আছে। বিজয়ন কেন্দ্রকে অনুরোধ করেছিলেন যে, সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী অবিলম্বে এই নামটি 'কেরলম'-এ সংশোধন করা হোক এবং অষ্টম তফসিলভুক্ত সমস্ত ভাষায় এটি 'কেরলম' হিসেবে প্রতিস্থাপিত হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+