Budget 2025: মাত্র ৮০০ শব্দ থেকে দীর্ঘতম ভাষণ, কেন হয় হালুয়া উৎসব? জানুন বাজেট নিয়ে অজানা কথা

৩১শে জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঢাকে কাঠি পড়ে গেল। আগামী পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কৃষি ক্ষেত্রে উন্নতি যুব সমাজের প্রতি বাড়তি আকর্ষণ নাকি নজরে কর্মসংস্থান, কোন দিকে ফোকাস থাকছে এবারের বাজেটে?

পাশাপাশি ব্যবসা-বাণিজ্য মূল্যবৃদ্ধি এবং শিশু ও নারী বিকাশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ। একই সঙ্গে রয়েছে রেল, প্রতিরক্ষার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিও। কিন্তু বাজেট নিয়ে একটি অতি চমপ্রদ তথ্য জানেন কি?

halwa ceremony

শুক্রবার সকাল ১১.০০ টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন। এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করেন যা পেশ হয় লোকসভায় দুপুর ১২.০০ টায় এবং রাজ্যসভায় দুপুর ২.০০ টোয়।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টার তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় অর্থনৈতিক সমীক্ষা নথি, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের তথ্য, ২০২৪-২৫ অর্থ বর্ষের বিভিন্ন সূচকের পরিমাপ, এবং পরবর্তী অর্থবছরের জন্য কিছু দৃষ্টিভঙ্গি।

ভারতের কেন্দ্রীয় বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য জানেন কি?

  • ১৮৬০ সালের ৭ই এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ জেমস উইলসন ভারতের প্রথম অর্থনৈতিক বাজেট পেশ করেন। ১৯৪৭ সালের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম বাজেট পেশ হয় সেই বছরেরই ২৬শে নভেম্বর। তখন অর্থমন্ত্রী ছিলেন আর কে শানমুখম চেট্টি।
  • ১৯৭৭ সালে অর্থমন্ত্রী হিরুভাই মুলজিভাই প্যাটেল মাত্র ৮০০ শব্দের মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এখনও পর্যন্ত যা সব থেকে সংক্ষিপ্ত বাজেট ভাষণ।
  • আবার ২০২০ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ২ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেন। এখনও পর্যন্ত এটি সবথেকে দীর্ঘ কেন্দ্রীয় বাজেট ভাষণ।
  • ভারতের কেন্দ্রীয় বাজেট পেশের ক্ষেত্রে একটি পরম্পরা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর সেটি হল হালুয়া উৎসব। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী সহ অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যদের হালুয়া খাইয়ে মিষ্টি মুখ করানো হয়। যেখানে উপস্থিত থাকেন স্বয়ং রাষ্ট্রপতি। আর এই পরম্পরাই হল এখনও পর্যন্ত হয়ে চলা বাজেটের সবচেয়ে দীর্ঘস্থায়ী ঐতিহ্যগুলির মধ্যে একটি।
  • দীর্ঘদিনের রীতির অবসান ঘটিয়ে ২০১৭ সালের পর থেকে কেন্দ্রীয় বাজেট এবং রেল বাজেট আর আলাদা আলাদাভাবে ঘোষণা হয়না বরং একই সঙ্গে একটি বাজেট বক্তৃতার মাধ্যমে এই দুটি বাজেট উপস্থাপনা করা হয়।
  • ১৯৫৫ সাল পর্যন্ত, কেন্দ্রীয় বাজেট শুধুমাত্র ইংরেজি ভাষায় পেশ করা হতো। কিন্তু পরবর্তীকালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই বাজেট পত্র ছাপানোর সিদ্ধান্ত নেয় এবং বার্ষিক আর্থিক নথি উপস্থাপন করা হয়।
  • এর আগে কেন্দ্রীয় বাজেট নির্দিষ্ট দিনের অন্তিম সময়কালে অর্থাৎ বিকেল ৫.০০ টায় পেশ করা হতো। কিন্তু বর্তমানে সেই প্রথার বদলে বেলা ১১.০০ টার সময় পরিবর্তিত করা হয়। এই ঐতিহ্য পরিবর্তন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।
  • ২০২১ সালে প্রথম বার বাজেট বিনা কাগজে পেশ করা হয়। মূলত সেই সময় চলছিল করোনা কাল। আর তাই ডিজিটাল ডায়েরি বা বৈদ্যুতিন স্ক্রিনে সমগ্র বাজেট ভাষণটি লিপিবদ্ধ করা ছিল।
  • আগে নিয়ম মেনে বাজেট ভাষণে ব্যবহারিত ফাইলটি লাল রঙের ব্রিফকেস বা সুটকেসের মধ্যে নিয়ে যাওয়া হত লোকসভায়। কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সময়কাল থেকে এই প্রথা পরিবর্তন করে সেটিকে লাল শালুতে মুড়ে নিয়ে যাওয়া শুরু হয়। অবশ্য করোনার পর থেকে এখন বাজেট পেশ হয় পেপার লেস ফর্ম্যাটেই। তাই বাজেট পেশে নিয়ে যাওয়া হয় ট্যাবলেট বা চলতি কথায় ট্যাব।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+