Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024-25: বাজেটে ঘুষের চেষ্টা দেখছেন অভিষেক! শত্রুঘ্ন সিনহা কিছু বিষয়ে খুশি, বাড়ালেন দলের অস্বস্তি

Budget 2024-25: কেন্দ্রীয় বাজেটকে যেখানে তীব্র সমালোচনা ও কটাক্ষে বিঁধছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বিহারীবাবু সাংসদ শত্রুঘ্ন সিনহার অবস্থান কিছুটা ভিন্ন।

সংসদে দাঁড়িয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাজেটকে সরকার টেকানোর বাজেট বলে উল্লেখ করলেন, তখন কিছু বিষয়ে খুশি শত্রুঘ্ন।

Budget 2024-25

অভিষেক এক্স হ্যান্ডলে লেখেন, ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর পেশ করা বাজেট সম্পূর্ণ ব্যর্থ, এতে কোনও ওয়ারেন্টি নেই। ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি মোকাবিলার কোনও দিশা নেই এই বাজেটে। বিজেপি তাদের জোট শরিকদের ঘুষ দিয়ে সরকারে অচলাবস্থা আসার আগে সময় কেনার চেষ্টা চালিয়েছে।

অভিষেক জানান, তিনি দলের তরফে আগামীকাল বাজেট বিতর্কে অংশ নিয়ে বক্তব্য পেশ করবেন। এই বাজেটে গ্যারান্টিও নেই, ওয়ারেন্টিও নেই। বিজেপি সরকার বাংলাকে ধারাবাহিকভাবে যে বঞ্চিত করে চলেছে, তা আরও একবার সামনে এলো।

অভিষেকের দাবি, বাজেটেই স্পষ্ট বাংলা থেকে বিজেপির ১২ জন সাংসদ পাঠানোর কোনও সদর্থক প্রভাব পড়েনি। বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য। লাগাতার বাংলাকে নিপীড়িত ও বঞ্চিত করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর বলা যো হামারে সাথ হাম উনকা সাথ কথাটিই আজ প্রমাণিত হলো বাজেটে।

অভিষেকের কথায়, সরকার বাঁচাতে বিহার ও অন্ধ্রকে বিশেষ প্যাকেজ দেওয়া হলো। কোনও রাজ্য আর্থিক সহায়তা পেলে আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাকে কেন বঞ্চিত করা হবে? স্বাধীনতা আন্দোলনেও বাংলা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অনেক স্বাধীনতা সংগ্রামী, কিংবদন্তি এসেছেন বাংলা থেকেই। সেই বাংলাকে বঞ্চনার যোগ্য জবাব বাংলার মানুষই ফের দেবেন।

অভিষেক-সহ তৃণমূল যখন বাজেটের বিরোধিতায় সরব, তখন শত্রুঘ্ন সিনহা খুশি বিশেষ করে দুটি বিষয়ে। তিনি বলেন, বিহারের জন্য বিহারী হিসেবে ভালো লাগছে। ঘুরিয়ে নাক দেখালো কেন্দ্র। তবে বিহারের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ক্যানসারের চিকিৎসা-সহ জীবনদায়ী ওষুধের দাম কমানোর বিষয়টিও প্রশংসার যোগ্য।

শত্রুঘ্ন আরও বলেন, গরিব, যুব, মহিলা ও কৃষকদের জন্য যা ঘোষণা হলো তা কতটা রূপায়িত হবে সেটা দেখার। অন্ধ্র প্রদেশকে আর্থিক সহযোগিতাও প্রত্যাশিত। কিন্তু তেলঙ্গানা, পাঞ্জাব, বাংলার জন্য কী হলো? এই সব বিষয় নিয়ে আমরা কাল থেকেই আলোচনা করব।

ইতিমধ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি বিজেপির বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। বলেছেন, এটি কুর্সি বাড়ানোর বাজেট। সরকার টিকিয়ে রাখতে বিহার ও অন্ধ্রকে খুশি রাখতে তাদের অর্থ বরাদ্দ করা হয়েছে। বাংলার মানুষ বিজেপিকে সাফ করে দেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+