Union Budget 2021: আয়করের ক্ষেত্রে ৫টি পরিবর্তনের সম্ভাবনা, কী হতে পারে সেগুলি এক নজরে

Union Budget 2021: আয়করের ক্ষেত্রে ৫টি পরিবর্তনের সম্ভাবনা, কী হতে পারে সেগুলি এক নজরে

বাজেটের সিংহভাগ জুড়ে রয়েছে আয়কর। মধ্যবিত্ত ভোটারের মন জয়ে আয়কর ছাড়ে একাধিক সুযোগ দেওয়াই কেন্দ্রের টার্গেট থাকে। কিন্তু এবারে করোনা আবহে মোদী সরকারের ভাঁড়ে মা ভবনী দশা। সেক্ষেত্রে কী আয়কর ছাড়ের ক্ষেত্রে নতুন কোনও দিশা দেখাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মনে করা হচ্ছে আয়করের ক্ষেত্রে ৫টি পরিবর্তন আনতে পারে মোদী সরকার। করছাড়ে আগের ধাপে হয়তো কোনও পরিবর্তন করা হবে না। তার পরিবর্তে ন্যাশনাল পেনশন স্কিমে নজর দেওয়া হবে।

গতবারের করছাড় যে করছাড় ঘোষণা করেছে মোদী সরকার তাতে বার্ষিক আড়াইলাখ টাকা পর্যন্ত আয়ো সম্পূর্ণ কর ছাড় দেওয়া হয়েছিল। তারপরে ধাপে ধাপে বেড়েছিল আয়কর। আড়াই লাখের বেশি আয়ে ৫ শতাংশ আয়কর। ৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর। সাড়ে সাত লক্ষ টাকার বেশি আয়ে ১৫ শতাংশ আয়কর। এবং ১২ লক্ষ চাকা আয়ে ২৫ শতাংশ আয়কর ও ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষির আয়ে ৩০ শতাংশ আয়কর ঘোষণা করা হয়েছিল।

এবার আয়কর ছাড়ে সুবিধা দিতে না পারলেও ন্যাশনাল পেনশন স্কিমে কর্মীদের কর্মীদের অনুদান বাড়ানোর কথা ঘোষণা করতে পারে মোদী সরকার। তাতে লাভবান হবেন কর্মীরাই। এতোদিন কেন্দ্রীয় সরকারী কর্মীরা মাত্র ১০ শতাংশ অনুদান দিতে পারতেন। আর সংস্থা ১৪ শতাংশ অনুদান দিত। সেই অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Union Budget 2021: আয়করের ক্ষেত্রে ৫টি পরিবর্তনের সম্ভাবনা

বিনিয়োগ টানতে এবং অর্থনৈতিক স্থবিরতায় গতি আনতে এবার মোদী সরকার মিউচুয়াল ফান্ড ও ডিভিডেন্ডের ক্ষেত্রে বিশেষ নজর দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শেয়ার কেনা বেচায় জোর দিতে চাইছে মোদী সরকার। এতে শেয়ার বাজার চাঙ্গা হলে অর্থনৈতিতে গতি আসবে। সেকথা মাথায় রেখে আম জনতার শেয়ার বাজারে গতিবিধি আরও সুগম করে দিতে চাইছে মোদী সরকার। এমনই মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে আয়ক ছাড়ের উর্ধ্বসীমার খুব একটা পরিবর্তন করা হবে না। কারণ কোষাগার প্রায় খালি হয়ে গিয়েছে মোদী সরকারের। করোনা পরিস্থিতিতে একাধিক প্রকল্প ঘোষণার জেরে সরকারি কোষাগারে টান পড়েছে। তাই এবার আয়কর ছাড়ে তেমন কোনও বাড়তি সুবিধা মধ্যবিত্তরা পাবে না বলে মনে করছে অর্থনীতিবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+