বাজেট ২০২১: রাজ্যসভায় অধিবেশন সম্পর্কে কী জানালেন বেঙ্কাইয়া নাইডু

বাজেট ২০২১: রাজ্যসভায় অধিবেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

রাত পোহালেই বাজেট। দেশের উচ্চবিত্ত থেকে সাধরাণ মানুষের আশা আকাঙ্খা নিয়ে একাধিক ইস্যু সামনে রেখে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। তার আগে দেশের করোনা থেকে শুরু করে কৃষি আন্দোলন নিয়ে একাধিক ইস্যু সামনে আসতে শুরু করেছে। সেই প্রেক্ষাপটে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখা যাক, রাজ্য সভায় বাজেট সেশন নিয়ে কিছু তথ্য।

 কবে পর্যন্ত অধিবেশন?

কবে পর্যন্ত অধিবেশন?

রাজ্যসভায় বাজেট অধিবেশন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবিবার একথা জানান রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। ১৩ ফেব্রুয়ারি এই অধিবেশন মুলতুবি হবে। আগের নির্ধারিত জদিনের ২ দিন আগে এই অধিবেশন মুলতুবির বার্তা দিয়েছেন তিনি।

 কেন এমন সিদ্ধান্ত?

কেন এমন সিদ্ধান্ত?

উল্লেখ্য, স্ট্যান্ডিং কমিটিকে আরও বেশি সময় দিতে চেয়েই এমন বক্তব্য রেখেছেন রাজ্যসভার চেয়ারম্যান। যাতে গ্রান্টের চাহিদা নিয়ে স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিতে পারে বেশি সময় ধরে, তাইই এমন পদক্ষেপ বলে খবর।

বাজেট নিয়ে কার্যকরী হওয়ার বার্তা

বাজেট নিয়ে কার্যকরী হওয়ার বার্তা

বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, বাজেট ঘিরে রাজ্যসভার সদস্যরা ও গোষ্ঠীগুলি যেন কার্যকরী হয়। ১০০ শতাংশ কার্যকারিতা বাজেটের জন্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গত কয়েকটি অধিবেশনেই রাজ্যসভা নিজের ১০০ শতাংশ দিয়েছে বহু বাধা আসার পরও।

রাত পোহালেই বাজেট

রাত পোহালেই বাজেট

১ ফেব্রুয়ারি বাজেট ঘিরে করোনাকালে বড়সড় কোনও সিদ্ধান্ত আসার দিকে তাকিয়ে রয়েছে দেশ। এক্ষেত্রে কর সংক্রান্ত ছাড় তালিকায় প্রথম। এছাড়াও কৃষি আন্দোলনের জেরে কৃষি নিয়ে বড় পদক্ষেপ আসতে পারে বলে মনে করছে একাধিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+