UPS: কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিতের পাশাপাশি আর্থিক সুরক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ ইউনিফায়েড পেনশন স্কিম

Unified Pension Scheme: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ইউনিফায়েড পেনশন স্কিম অত্যন্ত লাভজনক। এই স্কিমে একদিকে যেমন সরকারি কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অর্থনীতির ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা হবে। ইউনিফায়েড পেনশন স্কিমের দ্বারা পেনশন ভোগীদের আয় সুনিশ্চিত হবে, পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক আরও পোক্ত হবে।

এই কোঅপারেটিভ ফেডেরালিজম অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের উপর বরাবরই জোর দিয়েছে মোদী সরকার।ইউনিফায়েড পেনশন স্কিমের ক্ষেত্রে একজন সরকারি কর্মী তার চাকরিজীবনের শেষ এক বছরে যে গড় বেতন হচ্ছে, তার বেসিক পে- ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

Unified Pension Scheme

ফলে সরকারি কর্মীদের নিশ্চয়তা অনেকটাই বাড়ছে এক্ষেত্রে। অটল বিহারী বাজপেয়ীর আমলে যে পেনশনে সংস্কার করা হয়েছিল, তাতে কোনও পরিবর্তন না করেই এই ইউনিফায়েড পেনশন স্কিম চালু করেছে মোদী সরকার।

চাকরিদাতা ও কর্মী উভয়ের অবদান থাকছে এই পেনশনের ক্ষেত্রে। ফলে, কর্মীদের লাভের পাশাপাশি অর্থনৈতিক দিকেও ভারসাম্য বজায় থাকছে। ওল্ড পেনশন স্কিমের সঙ্গে নতুন পেনশন স্কিমের অনেক তফাৎ রয়েছে। আগের পেনশন স্কিমে রাজ্য সরকারের ওপর বোঝা বাড়ত। তবে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পুরনো পেনশন স্কিমে পেনশন দেবে সরকারি কর্মীদের। তাদেরএই সিদ্ধান্ত অর্থনৈতিক দায়িত্বহীনতা বলে মনে করছে অনেকেই।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই রাজ্যগুলির সিদ্ধান্ত সঠিক নয় বলেই উল্লেখ করেছে। ওল্ড পেনশন স্কিমে ফিরে যাওয়ার ক্ষেত্রে, নতুন পেনশন স্কিমের তুলনায় খরচ চার গুণ বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে। মোদী সরকারের ইউনিফায়েড পেনশন স্কিমে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

ইউনিফায়েড পেনশন স্কিমে সরকারের অবদান আগের থেকে বাড়িয়ে ১৮.৫% করা হয়েছে। অন্যদিকে কর্মীর অবদান ১০ শতাংশই রাখা হয়েছে। ফলে সরকারি কর্মীদের ভবিষ্যৎ আরও বেশি সুরক্ষিত হচ্ছে। একইসঙ্গে একটি দীর্ঘমেয়াদীর পেনশন মডেল হল এই ইউপিএস। এই স্কিম চালু হওয়ার ফলে ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার বিনিয়োগ করতে পারবেন নিশ্চিন্তে।

আর্থিক বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা দেওয়ার যে লক্ষ্য মোদি সরকারের আছে, তার জন্যই উদ্যোগ এই উইনিফাইড পেনশন স্কিম। এই স্কিম শুধুমাত্র পেনশন এর সংস্কারই নয়, ভারতের বিভিন্ন রাজ্য ও সেখানকার মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি বড় স্ট্র্যাটেজি। একদিকে যখন গোটা দেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে তখন আর্থিক দিকটা সুনিশ্চিত করার জন্য নতুন পেনশন স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+