দেশে কমছে বেকারত্ব, কর্মসংস্থানে বাংলাকে অনেকটা টপকে শীর্ষে গুজরাত

দেশে কমছে বেকারত্ব, কর্মসংস্থানে বাংলাকে অনেকটা টপকে শীর্ষে গুজরাত

করোনার তৃতীয় ওয়েভের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে ভারত। কিছুটা হলেও সুস্থ হওয়ার পথে দেশের অর্থনীতি৷ এবার কর্মসংস্থান বেড়ে বেকারত্বের হার কমল দেশে। গত ফেব্রুয়ারিতে দেশে বেকারত্বের হার ছিল ৮.১০ শতাংশ। মার্চ মাসে সেখান থেকে বেকারত্বের হার বেশ কিছুটা নেমে মার্চে ৭.৬ শতাংশে পৌঁছেছিল। ২ এপ্রিল যা আরও কিছুটা নেমে ৭.৫ শতাংশে পৌঁছেছে। এবং তথ্য বলছে দেশের কর্মসংস্থান তৈরিতে অনেকটা এগিয়ে থেকে বেকারত্বের হার অনেকটা কম করে ফেলেছে গুজরাত৷ যেখানে গুজরাতের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি বেকারত্ব রয়েছে পশ্চিমবঙ্গে৷ দেশের সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই) এই তথ্য প্রকাশ করেছে৷ প্রসঙ্গত, ৭১৫ দিন পর আবার কিছুটা স্বস্তি দিয়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে ১০০০ এর নীচে৷ শেষ ২৪ ঘন্টায় সারা দেশে ৯১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ একই সঙ্গে শেষ ২৪ ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩ জন।

কী বলছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি?

কী বলছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি?

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুসারে মার্চে শহরে- ৮.৫ শতাংশ গ্রামে ৭.১ শতাংশ বেকারত্বের হার রেকর্ড হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত অর্থনীতিবিদ অভিরূপ সরকার একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছ যে বেকারত্ব হ্রাসের হার মোটেও আশানুরূপ নয়৷ তবে টানা তিনটে করোনা ওয়েভ কাটিয়ে ভারতের অর্থনীতি যে আবার ঘুরে দাঁড়াচ্ছে তার প্রমাণ কিছুটা হলেও এই শতাংশ তুলে ধরে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রসঙ্গত, গতবছর এপ্রিলে দেশে বেকারত্বের হার ছিল ৭.৯৭, মে মাসে তা পৌঁছে গিয়েছিল ১১.৮৪ তে।

ঠিক কী বলেছেন অভিরূপ সরকার?

ঠিক কী বলেছেন অভিরূপ সরকার?

ইন্ডিয়ান স্ট্যাটেসস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক, অভিরূপ সরকার বলেছেন, 'যদিও ওভার অল বেকারত্বের হার কমছে৷ কিন্তু ভারতের মতো গরীব দেশের ক্ষেত্রে ৭.৫ হারটাও বেশি৷ বিশেষ করে গ্রামের গরীব মানুষরা ভালো কাজের আশায় বসে থাকতে পারেন না৷ হাতের কাছে যা কাজ পাচ্ছেন তাই করছেন৷ তাই বেকারত্বের হারে পরিবর্তন এসেছে৷

বেকারত্বে কে কোথায়?

বেকারত্বে কে কোথায়?

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুসারে বেকারত্বের হারে দেশে প্রথম স্থানে রয়েছল হরিয়ানা(২৬.৭ শতাং), বেকারত্বের হারে দ্বিতীয়স্থানে যুগ্মভাবে রয়েছে রাজস্থান ও জম্মু-কাশ্মীর (২৫ শতাংশ।) এছাড়াও বিজেপি শাসিত বিহার (১৪.৪ শতাংশ) ও ত্রিপুরা ( ১৪.১) যেখানে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার (৫.৬ শতাংশ)। তবে কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের হার কমানোর শীর্ষে রয়েছে দেশের দুটি বিজেপি শাসিত রাজ্যই।
সবচেয়ে কম বেকারত্ব গুজরাট ও কর্ণাটকে ( ১.৮ শতাংশ।)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+