‘যুদ্ধ দিয়ে কোনও আলোচনা হয় না, ইউক্রেন-রাশিয়াকে আলোচনায় বসতে হবে’: নরেন্দ্র মোদী

পডকাস্টে একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকারে মোদী বলেছেন যে ইউক্রেনে শান্তি আনতে যুদ্ধ নয়, বরং আলোচনা জরুরি। তিনি রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে যুদ্ধের সমাধান কখনও যুদ্ধক্ষেত্রে হয় না।

রবিবার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, "রাশিয়া ও ইউক্রেনের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি রাষ্ট্রপতি পুতিনকে বলতে পারি যে এটি যুদ্ধের সময় নয়, এবং আমি জেলেনস্কিকেও বন্ধুত্বপূর্ণভাবে বলতে পারি-ভাই, বিশ্বের যত সমর্থনই আপনার পাশে থাকুক, যুদ্ধের ময়দানে কোনো সমাধান সম্ভব নয়"।

narendra Modi

তিনি আরও বলেন, "শান্তি আলোচনা কঠিন হলেও, বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে আলোচনা শুরু করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে"।

প্রধানমন্ত্রী মোদী কী কোনও পক্ষকে সমর্থন করেন?

প্রধানমন্ত্রী মোদী এই প্রশ্নের উত্তরে ভারতকে কোনো পক্ষের সমর্থক নয়, বরং শান্তির পক্ষে দাঁড়ানো একটি দেশ বলে উল্লেখ করেন। তিনি বলেন, "বিশ্ব ইতিমধ্যে খাদ্য, জ্বালানি ও সার সংকটে ভুগছে। তাই শান্তির সন্ধানে সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমার অবস্থান খুব স্পষ্ট - আমি নিরপেক্ষ নই, আমি শান্তির পক্ষে"।

ট্রাম্প সম্পর্কে মোদীর মন্তব্য

পডকাস্টে মোদী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আগের চেয়ে বেশি প্রস্তুত। তাঁর কথায়, "আমি ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদ বিশ্লেষণ করেছি। এবার, তিনি আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং তার চলার পথ নিয়ে তিনি অত্যন্ত নিশ্চিত"।

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার অনুরোধ করেছেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারসহ ইউরোপের অন্যান্য নেতাদের সাথে বৈঠক করেছেন এবং একটি শান্তি পরিকল্পনা তৈরি করার পর তা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছেন।

সম্প্রতি সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। জেলেনস্কি এতে সম্মতি জানালেও রাশিয়ার রাষ্ট্রপতি ভলোদিমির পুতিন এখনও নিজের মত প্রকাশ করেননি এই বিষয়ে।

এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, মোদীর এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+