নির্যাতিতার আর্তি শুনেও অদেখার ভান, উজ্জয়িনীর বাসিন্দাদের অমানবিকতায় অবাক পুলিশও
নারকীয় ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের উজ্জয়নে। ধর্ষণের পর নাবালিকা নির্যাতিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য ভিক্ষা করেছিল। কিন্তু তেমন ভাবে কেউ এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে। কয়েকজন তো দরজা থেকেই তাড়িয়ে দিয়েছিলেন।
যাঁরা দরজার কাছে এসে কথা বলেন তাঁরা কিছু টাকা তাঁর হাতে গুঁজে দিয়েই মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছেন সেই তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অর্ধ নগ্ন রক্তাক্ত অবস্থায় নির্যাতিতা তরুণী দরজায় দরজায় সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছেন।

এক ব্যক্তি দরজা খুলে তাঁকে দেখে কিছু টাকা তার হাতে দিয়ে দরজা বন্ধ করে দেন। অনেকে আবার তাঁকে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছেন এবং দরজা থখেকে তাড়িয়ে দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করতেই সেই এলাকার বাসিন্দারা দাবি করেছেন তাঁরা কিছু টাকা দিয়ে নির্যাতিতাকে সাহায্য করেছিলেন।
এই ঘটনায় এখনও পর্যন্ত এক অটো চালক সহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা কিশোরী পাশের জেলার বাসিন্দা। জীবন খেরি নামে এক অটো চালককের গাড়িতে বসেছিল সে। সেই অটোর সিটে রক্তের দাগও চিহ্নিত করেছে পুলিশ। পুিলশ জানিয়েছেন কিশোরীর নিখোঁজের ডায়রি তাঁর পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল ঘটনার আগেরদিনই। পুলিশ জানিয়েছে ঘটনার আগে ৫ জনের সঙ্গে দেখা হয়েছিল কিশোরীর।
ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরীকে। তাঁর অবস্থা সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্তে কিশোরী কোন কোন এলাকায় গিয়েছিল। কাজের কাছে সাহায্য চেয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications