বিশ্ববিদ্যালয়গুলিকে বছরে দুইবার ভর্তির অনুমতি, সিদ্ধান্ত UGC-র
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারাই এবার বিশ্ববিদ্যালয়গুলিকে বছরে দুইবার ছাত্র ভর্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শিক্ষাবর্ষ থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি কিংবা জুলাই-অগাস্টে ভর্তি হওয়া যাবে।
ইউজিসির ওই সিদ্ধান্তের ফলে অনলাইন কিংবা অফলাইন অথবা ফিজিক্যাল মোডে বছরে দুইবার এই ভর্তির সুবিধা পাওয়া যাবে। সেখানে দ্বিবার্ষিক ভর্তির প্রস্তাব বাধ্যতামূলক করা হয়নি। এইচইআইদের নমনীয়তা প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তে তাদের ছাত্র ভর্তি বাড়বে। এছাড়া নতুন প্রোগ্রামও অফার করা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বছরে দুইবার ভর্তি নিয়ম চালু করতে গেলে তাদের সংবিধানে উপযুক্ত সংশোধন করতে হবে।

২০২৩-এর ২৫ জুলাই ইউজিসির ৫৭১ তম সভায় ওপেন অ্যান্ড ডিসট্ান্স লার্নিং এবং অনলাইন মোডের অধীনে দ্বিবার্ষিক ভর্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বর্তমানে ইউজিসির সংবিধান অনুযায়ী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি জুলাই-অগাস্ট অর্থাৎ বছরে একটি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির অনুমতি দেয়। সেক্ষেত্রে একটি অ্যাকাডেমিক সেশন বারো মাসের। জুলাই-অগাস্ট থেকে শুরু হয়ে মে-জুন মাসে তা শেষ হয়।
ইউজিসির তরফে বলা হয়েছে, তাদের ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং এবং অনলাইন মোডে বছরে দুইবাার ভর্তির অনুমতি দেওয়ার পরে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা একটা পূর্ণ শিক্ষাবর্ষের জন্য অপেক্ষা না করে ডিগ্রি প্রোগ্রামে যোগ দিতে সমর্থ হয়েছে।
ইউজিসির চেয়ারম্যান জগদেশ কুমার বলেছেন, যদি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি বছের দুইবার ভর্তির প্রস্তাব দেয়, তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। এছাড়া যাঁরা ফল ঘোষণায় দেরি, স্বাস্থ্য সমস্যা ও ব্যক্তিগত কারণে জুলাই-অগাস্ট শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন না, তাঁদেরকে একবছর অপেক্ষা করতে হবে না।












Click it and Unblock the Notifications