ফের ঝটকা উদ্ধব শিবিরে, শিন্ডে শিবিরের দখলে মহারাষ্ট্রের থানে পৌরসভা
ফের ঝটকা উদ্ধব শিবিরে, শিন্ডে শিবিরের দখলে মহারাষ্ট্রের থানে পৌরসভা
ফের বিপত্তি উদ্ধব ঠাকরে শিবিরে। মহারাষ্ট্রের থানে পৌরসভার ৬৬ জন সদস্য শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের পরে এবার থানে পৌরসভা থেকেও নিজেদের নিয়ন্ত্রণ হারাল শিবসেনার উদ্ধব ঠাকরের শিবির। জানা যাচ্ছে, বুধবার রাতে একনাথ শিন্ডের বাসভবনে থানে পৌরসভার ৬৭ জন সদস্যের মধ্যে ৬৬ জন যান। সেখানে শিন্ডে শিবিরের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেন।

একনাথ শিবিরে শিবসেনার ১২ জন সাংসদ
শিবসেনা বর্তমানে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। শিন্ডে শিবির ও ঠাকরে শিবির। একনাথ শিন্ডে তাঁর অনুগামীদের নিয়ে মহারাষ্ট্র ছেড়ে প্রথমে সুরাট ও পরে গুয়াহাটিতে চলে যান। সেখানের পাঁচতারা হোটেলে বসে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি ও তাঁর অনুগামীরা বিদ্রোহী হয়ে ওঠেন। মহারাষ্ট্রে শিবসেনার বেশিরভাগ বিধায়ক একনাথ শিন্ডেকে সমর্থন করে। বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়ে বর্তমানে শিন্ডে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। উদ্ধব শিবিরের প্রাক্তন এক মন্ত্রী জানিয়েছেন, ১২ জন সাংসদ একনাথ শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন। তবে এই বিষয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিস্তারিত কিছু বলেননি। প্রসঙ্গত, লোকসভায় শিবসেনার মোট ১৮ জন সাংসদ রয়েছেন।

রাজ ঠাকরের সঙ্গে বিদ্রোহী বিধায়কের বৈঠক
বুধবার শিবসেনার বিদ্রোহী বিধায়ক সদা সারভাঙ্কর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন। মুম্বইয়ে রাজ ঠাকরের বাসভবনে সারভাঙ্কর বৈঠক করেন। শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রাজ ঠাকরের যোগ নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা দেখা দিয়েছে। গুয়হাটিতে যখন বিদ্রোহী বিধায়করা অবস্থান করছিলেন, সেই সময় রাজ ঠাকরে তাঁদের সমর্থন করেছিলেন। সাংবাদিকদের শিন্ডে শিবিরের বিধায়ক সারভাঙ্কর বলেন, সম্প্রতি রাজ ঠাকরের একটি অস্ত্রোপচার হয়েছে। তাই তাঁকে দেখতে এসেছেন। এছাড়াও তাঁরা কাছাকাছি থাকেন। ভিন্ন রাজনৈতিক দল হলেও তাঁদের মধ্যে সদ্ভাব রয়েছে বলে শিবসেনার বিদ্রোহী বিধায়ক জানিয়েছেন।

বিদ্রোহী শিবিরের ক্ষোভ
একনাথ শিন্ডে প্রথম থেকে মহা বিকাশ আঘাদি জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। তিনি বলেন, মহা বিকাশ আঘাদি জোটে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে তাঁদের নীতিগত পার্থক্য রয়েছে। এই জোট অবাস্তব। অন্যান্য বিদ্রোহী বিধায়করা উদ্ধব ঠাকরে ও মহা বিকাশ আঘাদি জোটের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তাঁরা বলেন, এই জোটে শিবসেনার বিধায়কদের অপমানিত হতে হয়েছে। উদ্ধব ঠাকরে তাঁদের নেতা, তাঁদের দলের সভাপতি। কিন্তু তাঁর দেখা বিধায়করা সহজে পেতেন না। একনাথ শিন্ডে অভিযোগ করেন, বালা সাহেবের শিবসেনার সঙ্গে এখনকার শিবসেনার কোনও মিল নেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications