UCC In Uttarakhand: দেশে প্রথম, প্রজাতন্ত্রের পরদিনই উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি
UCC in Uttarakhand: দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ঠিক পরের দিন সোমবার ২৭ জানুয়ারি বাস্তবায়িত হবে বিধি।
তাৎপর্যপূর্ণ ভাবে ২৮ জানুয়ারি দেহরাদুনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই রাজ্যজুড়ে লাগু হয়ে যাবে অভিন্ন দেওয়ানি বিধি। ২৭ জানুয়ারি সোমবারেই একইসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির পোর্টালের (UCC Portal) সূচনা করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। রাজ্য সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় সূচনা হবে পোর্টালের।

২০২২ সালে বিজেপির (BJP) প্রচারের মূল হাতিয়ারই ছিল রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি। এরপর বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছে তারা। শনিবার মুখ্যমন্ত্রীর সচিব শৈলেশ বাগোলি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালুতে প্রথম রাজ্যের মর্যাদা পাবে উত্তর প্রদেশ।
এর আগে উত্তরাখণ্ডের পুলিশের সদর দফতরে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে। বিধি কার্যকরের পর সামাজিক অধিকার নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন সমাজের সবস্তরের প্রতিনিধিরা। ওয়ার্কশপে বিভিন্ন আইনি পরামর্শদাতাদেরও রাখা হয়েছিল। উপস্থিত বাকি সদস্যদের তারা অভিন্ন দেওয়ানি বিধির গুরুত্ব বুঝিয়ে বলেন। জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখাই এই বিধির উদ্দেশ্য বলে জানান তারা।
ধর্ম নির্বিশেষে সকল মানুষকে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি-সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইনের (Uniform Law) আওতায় আনা হবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিধানসভায় বিল পাস হলেও এখনও কার্যকর হয়নি এই আইন। তবে সোমবারই তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধির আওতায় বিয়ে ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সংস্কারে জাতি ধর্ম নির্বিশেষে বহুবিবাহ বন্ধের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেআইনি মতে বিবাহবিচ্ছেদ করলে এবার থেকে তা অপরাধযোগ্য হবে। বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সন্তানের উপর অধিকার ও অভিভাবকত্ব সংক্রান্ত এবং পার্সোনাল ল ও রীতি রেওয়াজে পরিবর্তন আনা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications