পর পর হামলায় রক্তাক্ত বালোচিস্তান! নেপথ্যে থাকা দুই তরুণীর ছবি প্রকাশ্যে, ভারতের দিকে কেন আঙুল তোলা হল?
পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে গত শনিবার থেকে লাগাতার বিস্ফোরণের কারণে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। হামলার কারণে কেঁপে উঠেছে একাধিক এলাকা। আর এই হামলাগুলির পেছনে দু'জন তরুণী জড়িত ছিল বলে দাবি তুলছে বালোচ বিদ্রোহীদের। রবিবার সেই দুই তরুণীর ছবিই প্রকাশ্যে এনেছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

পাক সেনার দাবি যে, হামলার পর ৪০ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪৩ জন জঙ্গিকে নির্মূল করা হয়েছে। যদিও এই সংঘর্ষে সেনা এবং সাধারণ মানুষের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সরকার জানিয়েছে যে, নুশকি, কোয়েটা, মাসটাং-সহ একাধিক জায়গায় এই হামলা হয়েছে। ইসলামাবাদের অভিযোগ যে, এই হিংসার নেপথ্যে 'বিদেশি শক্তি' রয়েছে। সেইসঙ্গে ভারতের দিকেও আঙুল তোলে তারা।
তবে, এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য যে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এক দাবি। বরং পাকিস্তানের উচিত বালোচ জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে কাজ করা।
এদিকে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে জানিয়েছে যে, হামলাকারীদের মধ্যে এক জন ছিল ২৪ বছরের আসিফা মেঙ্গল। সংগঠনের দাবি অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আত্মঘাতী হামলাকারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নুশকিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গত শনিবার আইএসআই-এর সদর দফতরে হামলা চালান। দ্বিতীয় তরুণীর নাম প্রকাশ করা হয়নি। তবে, আত্মঘাতী হামলার আগে মেয়েটির একটি ভিডিয়ো প্রকাশ করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সেখানে সেই তরুণীকে বন্দুক হাতে হাসতে হাসতে পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেওদেখা গিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও এই হামলায় তরুণীদের জড়িত থাকার কথা মেনে নিয়েছেন।












Click it and Unblock the Notifications