জ্বরে দুই 'অস্বাভাবিক' মৃত্যু! কোঝিকোড়ে জারি নিপা সতর্কতা
কেরলের স্বাস্থ্য বিভাগ কোঝিকোড়ে নিপা সতর্কতা জারি করেছে। সোমবার এক বেসরকারি হাসপাতালে জ্বরের সঙ্গে সম্পর্কিত দুই অস্বাভাবিক মৃত্যুর পরে এই সতর্কতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছেস দুই মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে মৃতদের একজনের আত্মীয়কে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে এই ঘটনায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে কোঝিকোড় এবং মালাপ্পুরম জেলায় নিপার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ২০১৮-র ১৯ মে কোঝিকোড়ে এই ঘটনা প্রথম রিপোর্ট করা হয়েছিল। পরে ২০২১-এও কোঝিকোড়ে নিপার সংক্রমণ রেকর্ড করা হয়েছিল।

নিপা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এই নিপা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। দূষিত খাবারের মাধ্যমে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতেও সংক্রমিত হতে পারে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে উপসর্গবিহীন সংক্রমণ থেকে শ্বাসযন্ত্রের তীব্র অসুস্থতা এমন কী মারাত্মক এনকেফেলাইটিস পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিপা একটি প্যারামাইক্সোভাইরাস। এটি মানব ভাইরাস হিউম্যান প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি থেকে প্রথমে সাধাৎণ সর্দি-জ্বর হতে পারে। এর প্রাকৃতিক হোস্ট হল বাদুর। আজ পর্যন্ত নিপা ভাইরাসে মানুষের সংক্রমণের সব ঘটনা সংক্রমিত বাদুড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের কারণে হয়েছে।
বাদুড়ের সংক্রমণ সাব-ক্লিনিকাল, তাই অনেকক্ষেত্রেই নজরে পড়ে না। এই ভাইরাসটি প্রস্রাবের সঙ্গে বের হয়। বাদুড়ের প্রস্রাবের ফলে দূষিয়ত ফল বা ফলের রস মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের প্রধান পথ। এই রোগ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে সীমিত ভাবে পরিবারের সদস্যদের মধ্যে কিংবা হাসপাতালের কর্মীদের মধ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications