ফের গুলির শব্দে কাঁপল কাশ্মীর! সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাতে খতম চার জঙ্গি

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের কিল্লোরা গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই৷ নিকেশ চার জঙ্গি৷ পুলিশ জানিয়েছে, গ্রামের কোনও বাড়িতে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে৷ খবর পাওয়ার পর আজ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী৷ বাড়িটিকে ঘিরে ফেলে জওয়ানরা৷ এরপর গুলি চালালে পালটা গুলি চালায় জঙ্গিরা৷ উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে৷

জঙ্গিরা কোন সংগঠনের?

জঙ্গিরা কোন সংগঠনের?

গোপন সূত্রে খবর পেয়ে এদিন সন্ত্রাস জর্জরিত দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। গোয়েন্দাদের রিপোর্ট মতো কিলোরা এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়ে লুকিয়েছিল। সেই ঘাঁটি ঘিরে ফেলেন জওয়ানরা। আত্মসমর্পণ করতে বলা হলে হামলা চলে জঙ্গিরা। পালটা গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরাও। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদ বা লস্কর-ই-তইবার মতো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে নিহতরা।

সোপিয়ানে যৌথ বাহিনীর তল্লাশিতে ধরা পড়ে চার জঙ্গি

সোপিয়ানে যৌথ বাহিনীর তল্লাশিতে ধরা পড়ে চার জঙ্গি

এর ১০ দিন আগে, অর্থাৎ ১৮ অগাস্ট, সোপিয়ানে যৌথ বাহিনীর তল্লাশিতে ধরা পড়ে চার জঙ্গি। পাশাপাশি জঙ্গিদের আস্তানা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, বন্দুক, বোম ইত্যাদি। পুলিশ জানিয়েছিল ধৃত জঙ্গিদের নাম সাজাদ আহমেদ ধোবি, ইমতিয়াজ আহমেদ, পারভেজ আহমেদ, শহিদ মনজুর।

উদ্ধার মৃত পঞ্চায়েত সদস্যের দেহ

উদ্ধার মৃত পঞ্চায়েত সদস্যের দেহ

এদিকে কয়েকদিন আগেই আহমেদ ভাট নামের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করেছিল জঙ্গিরা। আজই সোপিয়ান জেলায় উদ্ধার হয়েছে সেই আহমেদ ভাটের মৃতদেহ। চলতি মাসের ১৯ তারিখ শ্রীনগর থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান তিনি। জঙ্গিরা অপহরণ করে তাঁকে হত্যা করেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+