চলন্ত ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড, হঠাৎ অসুস্থ একাধিক যাত্রী, ২ জনের মৃত্যু
পাটনা-কোটা এক্সপ্রেস ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন একের পর এক যাত্রী। চিকিৎসক আসার আগেই ২ যাত্রীর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও ৬ যাত্রী। বারাণসী থেকে ট্রেনটি ছাড়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
আগ্রা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তৎপরতার সঙ্গে স্টেশনে ট্রেন ঢোকা মাত্র চিকিৎসক নিয়ে হাজির হয়। যাঁরা অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন তাঁরা সকলেই নন এসি কামরায় সফর করছিলেন। এবং এস-২ কামরায় তাঁরা সফর করছিলেন বলে জানা গিয়েছে।

যে ২ জনের মৃত্যু হয়েছে তাদের বয়স ৬২ বছরের কাছাকাছি। অর্থাৎ ২ জনেই বৃদ্ধ। প্রথমে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাঁকে দেখতে গিয়ে একে একে সেই কামরার প্রায় জনা দশের যাত্রী অসুস্থ হয়ে পড়েন। আগ্রা-কোটা এক্সপ্রেসে হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আগ্রা স্টেশনে চিকিৎসক ২ যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কীভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়লেন এবং কী কারণে দুই যাত্রীর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। রেলসূত্রে খবর যাঁরা মারা গিয়েছেন এবং অসুস্থ হয়েছিলেন তাঁরা সকলেই একসঙ্গে সফর করছিলেন। ছত্তীশগড়ের রায়পুর থেকে প্রায় ৯০ জনের একটি দল ট্রেনে উঠেিছলেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়া বা ডি হাইড্রেশনের কারণে যাত্রীদের মৃত্যু হয়েছে।
পুলিশের অনুমান এই ঘটনার নেপথ্যে জেহের খুরানি নামে গ্যাংয়ের হাত থাকতে পারে। তারা খাবারে বিশেষ করে মিষ্টিতে বিষ মিশিয়ে যাত্রীদের বিক্রি করেন। তারপর তাঁদের মৃত্যু হলে বা তারা অসুস্থ হয়ে পড়লে তাদের জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়। সন্দেহের তালিকায় এই গ্যাং রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে।












Click it and Unblock the Notifications