Manipur violence: ফের সংঘাত মণিপুরে, মৃত দুই, আহত আরও পাঁচ, হাই-অ্যালার্ট রাজ্যজুড়ে
Manipur violence: ফের উত্তেজনা মণিপুরে! দুই সম্প্রদায়েরর মধ্যে নতুন করে হিংসার খবর। আর এই অশান্তি করে একে অপরকে লক্ষ্য করে গুলি চলেছে বলে জানা গিয়েছে। আর তাতে এখনও পর্যন্ত দুজনেরর মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সেই তালিকায় মণিপুর বিজেপির এক যুব নেতা রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই মণিপুর (Manipur violence) জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত বাহিনীকে স্থানীয় প্রশাসনেরর তরফে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত বছর এই মে মাসে মেইনি এবং কুকি দুই জনজাতির মধ্যে সংঘাতের (Manipur violence) ঘটনা ঘটে। আর তা থেকেই হিংসার শুরু। কার্যত দাবানলের আগুনের মতো মণিপুরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। যা মাসের পর মাস চলতে থাকে। আর এই ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
দুই জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে চলা হিংসার ঘটনায় কয়েকশ মানুষ আহত হয়। বাড়ি ছেড়ে ক্যাম্পে উঠতে হয় সাধারণকে। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ সময় ধরে জারি ছিল কার্ফু। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।
যদিও গত বছর শেষের দিকে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়। তুলে নেওয়া হয় কার্ফু। এমনকী শুরু হয় ইন্টারনেট পরিষেবাও। স্বাভাবিক পরিস্থিতি ফেরে মণিপুর। আর এর মধ্যে গত কয়েকদিন ধরে লাগাতার মণিপুরে জঙ্গি হামলার ঘটনা ঘটে।
আর এই ঘটনায় শহিদ হতে হয় দুই জওয়ানকে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের অশান্তির খবর সে রাজ্যে। রাজধানী ইম্ফলের বিভিন্ন জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবস্থা যা তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।












Click it and Unblock the Notifications